• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
আধুনিক রূপে ভোলা গজনবী স্টেডিয়াম, ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রান পাওনা টাকা ও স্বর্ণ ফেরত চাইতে গিয়ে হেনস্থা ও প্রাণনাশের হুমকির অভিযোগ জনগণের সমর্থন নিয়ে পক্ষিয়ার চেয়ারম্যান হতে চান ইলিয়াস ভূইয়া ​বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি ১৩ জুন ৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ  ব্রাজিল নাকি আর্জেন্টিনা ভোলায় কোন দলের সমর্থক বেশী। ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ!

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত

NEWS ROOM / ১৭৬ বার ভিউ
আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আব্দুর রহিম নামে বিএনপির এক কর্মী। আহত হয়েছেন পুলিশসহ অন্তত ২০ জন।

রোববার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে জেলা কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম জেলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি বিএনপির কর্মী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির পালনের জন্য সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা জেলা কার্যালয়ে জড়ো হতে থাকেন।

১১টার দিকে দলটির নেতাকর্মীরা জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের তর্কাতর্কি ও হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে রুপ নেয়।

বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী রাবার বুলেট ছুড়ে। এতে গুলিবিদ্ধ হন দলটির বেশ কয়েক নেতাকর্মী। আহত হয় সাত পুলিশ কর্মকর্তাও।

তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পরই আব্দুর রহিম মারা যান।

সংঘর্ষের পর সদর রোডে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পুরো শহর নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।

ভোলা সদর থানার ডিউটি অফিসার কবির হোসেন বলেন, ‘বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশের ওপর হামলা হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন মারা যাওয়ার কথা শুনেছি। তবে বিষয়টি নিয়ে পুরোপুরি নিশ্চিত নই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি