• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

ভোলায় ন্যায়বিচারের দাবীতে এলাকাবাসীর থানার সামনে বিক্ষোভ! সুষ্ঠ সমাধানের আশ্বাস দিলেন ওসি

NEWS ROOM / ১৭০ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

আশিকুর রহমান শান্ত, ভোলা প্রতিনিধি ভোলা প্রকাশঃ

ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়নে চাঁদা না দেওয়া মারধর ও একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি অভিযোগ উঠছে মোশারেফ গংদের বিরুদ্ধে। মামলাবাজ মোশারেফ গংদের হাত থেকে রক্ষা পেতে ন্যায়বিচারের দাবীতে ভোলা সদর মডেল থানার সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মোশারেফ বাপ্তা হাজী বাড়ীর মৃত আবু তাহের ছেলে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের সময় ভোলা সদর মডেল থানার সামনে এ বিক্ষোভের ঘটনা ঘটে। জানা যায় মিথ্যা মামলা ও হয়রানি থেকে বাঁচতে মামলার আসামি ও উক্ত বাজারের সাধারণ ব্যবসায়ীরা এই বিক্ষোভ করে।

ভুক্তভোগী মো.নিরব (৩৮) অভিযোগ করেন বলেন, ১০/১৫ দিন আগে আমি বাপ্তা ৫ নং ওয়ার্ডের মৌচাক বাজারে মা ফুড বেকারি খুলতে গেলে মোশারেফ, মাকসুদ, বাবুল এরা তিন ভাই আমাকে বাঁধা দেয়। তখন আমি বলছি আমার তো এখনো ১১ মাস আছে। আমরা ৫ বছর চুক্তিতে কারখানা ভাড়া নেই। তখন তারা ২ লক্ষ টাকা দাবি করে, এই টাকা না দিলে তারা কারখানা চালাতে দিবে না এ ধরনের হুমকি ধামকি দিতে থাকে। এ নিয়ে তাদের সাথে আমার কথার কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ তারা তিন ভাই আমাদের উপর হামলা চালায়। এতে আমিসহ আমার কারখানার মহিলা কর্মচারীসহ ৪ আহত হয়। এসময় প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরকেও মারধর করে তারা। এই ঘটনার পর আমরা থানায় একটি জিডি করি। এই জিডি কে কেন্দ্র করে মোশারেফ গংরা ভোলা জজ কোর্টে আমাদের বিরুদ্ধে একে একে ৫ টি মিথ্যা মামলা দায়ের করে। মামলায় আমাদের ও আমার প্রতিবেশীদের আসামি করে আমাদের হায়রানি করছে। তাই এলাকাবাসী মিথ্যা মামলার হয়রানি থেকে বাঁচতে থানার সামনে বিক্ষোভ করেছি।

এ বিষয়ে অভিযুক্ত মাকসুদ কে তার মুঠোফোনে একাধিকবার ফোন করলে তিনি ফোন টি রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি

এই বিষয় ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন ফকির বলেন, আসামিপক্ষ থানায় এসে আমাদেরকে জানিয়েছেন বাদীপক্ষ দুষ্ট এবং খারাপ প্রকৃতির লোক। যেহেতু মামলাটি কোর্টে সেহেতু এই কথাগুলো কোর্টে বললে ভাল হয়, কোর্টে যদি কথাগুলো আমলে নেয় তাহলে নিরপরাধ যারা তারা মামলা থেকে মুক্তি পাবে। এছাড়াও কোন নিরপরাধ লোক যাতে হয়রানির শিকার না হয় আমি তদন্তকারী কর্মকর্তাকে সেটিও বলে দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি