• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

ভোলায় আগুনে পুড়ে তুলার গুদাম ছাই, পরিদর্শন করলেন সাইফুল ইসলাম

NEWS ROOM / ১৯৫ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩




সুজন হাঃ বিশেষ প্রতিনিধি।।

ভোলা শহরের ওয়েস্ট পাড়ায় একটি তুলার ফ্যাক্টরি আগুন পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার (৩ এপ্রিল) সাড়ে ৯ টার দিকে ভোলা উপজেলার বাপ্তা ৭ নম্বর ওয়ার্ডের রাড়ি বাড়ির উত্তর পাশে তুলার ফ্যাক্টরি এ দূর্ঘটনার ঘটে। স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ২ ঘন্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এতে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে স্থানীয় ইব্রাহিম(৪০) নামে একজন আহত হন। পরে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বে থাকা চিকিৎসা তার মৃত্যু ঘোষণা করেন। নিহত ইব্রাহিম
রাড়ি বাড়ির মৃত বারেক মিয়ার ছেলে। এছাড়া এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন।

পরে আজ মঙ্গলবার (০৪ এপ্রিল) দুপুরে ঘটনাস্থান পরিদর্শন করেন ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলাম। পরিদর্শনকালে পুলিশ সুপার মৃত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে শান্তনা দিয়ে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  রিপন চন্দ্র সরকার, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ  মোঃ শাহিন ফকির।

ওই তুলার ফ্যাক্টরি মালিক মো. রফিকুল ইসলাম পৌর ৭ নম্বর ওয়ার্ডের বারেক কলোনীর বাসিন্দা।

ভোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিস মো. সুমন বলেন, স্থানীয় লোকজন অগ্নিকাণ্ডের খবর দিলে আমরা ৪টি ইউনিট কাজ করে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে। তখন ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করা যাবে। তবে ফ্যাক্টরি পাশে থাকা ৩ টি ঘরও পুড়ে গেছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি