• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

ভোলার সড়কে পৃথক দুর্ঘটনায় নিহত-২

NEWS ROOM / ১৪২ বার ভিউ
আপডেট : শনিবার, ১ জুলাই, ২০২৩

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলার সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় মো. তছির আহমেদ (৭০) নামের এক বৃদ্ধ ও রাশেদ (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন। শনিবার (১ জুলাই) সকালে ও দুপুরে ভোলা সদর উপজেলায় ও লালমোহন উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোলাম মোস্তফা ও লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তছির ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা এবং রাশেদ চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের এওয়াজপুর গ্রামের এলাহী নূরের ছেলে।

এসআই মো. গোলাম মোস্তফা জানান, সকালে ইলিশা সড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তছির আহমেদ গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে দুপুর ২টার দিকে লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় আত্মীয়ের বাসা থেকে মায়ের সঙ্গে এওয়াজপুর যাওয়ার সময় অটোরিকশা উল্টে মো. রাশেদের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি