• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ভোলার লালমোহনে ধর্ষণবিরোধী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

NEWS ROOM / ২১৯ বার ভিউ
আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫




বিশেষ প্রতিবেদক, ভোলা প্রকাশ।।

ভোলার লালমোহন-তজুমদ্দিনসহ জেলাজুড়ে ক্রমাগত ধর্ষণের ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে লালমোহন চৌরাস্তায় ‌’জুলাই ছাত্রজনতা, লালমোহন-তজুমদ্দিন’ ব্যানারে সাধারণ মানুষ এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন’ করে।

এসময় বক্তারা বলেন, হাজারও মানুষের আত্মত্যাগে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এ রক্তস্রোতের অন্যতম প্রধান অংশীদার ভোলা জেলার মানুষ। কারণ, ভোলা হচ্ছে জুলাইয়ের সর্বোচ্চ শহীদের জেলা। সেখানে ধর্ষণ এভাবে মহামারি আকারে ছড়িয়ে পড়বে, এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা আরও বলেন, ৫ আগস্টের পর থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপরাধীরা নতুন ব্যানারে গিয়ে ধর্ষণ শুরু করেছে। এছাড়া এতদিন নির্যাতনের শিকার হওয়া অনেকেও এখন জালিম হয়ে উঠেছেন।

ভোলায় এ ধরনের অপরাধ মেনে নেওয়া হবে না। তজুমদ্দিনের ধর্ষণের ঘটনায় অপরাধীদের শুধু বহিষ্কার করলেই চলবে না, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি