• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন। ভোলা যুগীরঘোল পানিরকল এলাকায় তীব্র যানজট,অ্যাম্বুলেন্সে থাকা মুমূর্ষু রোগীও আটকা। মায়ের জন্য এস্রাজের সুরে আবেগঘন এক বিকেল,মুগ্ধ করলেন শিল্পী আসিফ আলতাফ ভোলায় সহায়ক কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ-২০২৬ এর সমাপনী,সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ বাংলাদেশ কৃষি ব্যাংকের উদ্যোগে গ্রাহক সমাবেশ,র‍্যালি, লিফলেট বিতরণ ও বাংলা কিউআর কোড হিসাব খোলার পদ্ধতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত।

ভোলার বোরহানউদ্দিনে সৎ মা কর্তৃক শিশু নির্যাতনের অভিযোগ

NEWS ROOM / ২২৭ বার ভিউ
আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২

আশিকুর রহমান শান্ত।।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে মনোয়ারা বেগম কর্তৃক সৎ মেয়ে তানিশা (৭) কে শারিরীক নির্যাতন ও অত্যাচারের অভিযোগ পাওয়া যায়।

তানিশার পিতা হারুন জানান, গত ৬ বছর পূর্বে আমার ১ম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হয় । আমাদের বিবাহ বিচ্ছেদের পর হইতে আমি ও আমার মেয়ে তানিশা আমার পিতার বাড়িতে বসবাস করি। পরবর্তীতে আমি দ্বিতীয় বিবাহ হওয়ার এক বছর অতিবাহিত হওয়ার পর মনোয়ারা বেগম আমার মেয়ে তানিশাকে তাহার স্বেচ্ছায় ভরন পোষন ও দায়িত্বভার নেওয়ার জন্য আমার পিতার বাড়ীতে আসে । আমি আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার মেয়েকে তার কাছে পাঠাই। কিছুদিন পর মনোয়ারা বেগম আমার মেয়েকে বিভিন্ন কাজের অজুহাতে অমানুষিক অত্যাচার নির্যাতন করার সংবাদ পাই । উক্ত বিষয় আমি তার কাছে একাধিকবার জানতে চাইলে সে বিষয়টির কোন কর্নপাত না করে এড়িয়ে যায়।

গত বৃহস্পতিবার (২৩ জুন) সকাল আনুমানিক সাড়ে ১১ টায় মোবাইল হারানোর অজুহাতে মনোয়ারা আমার মেয়ে তানিশার মাথার চুল ধরিয়া এলোপাথারী ভাবে মাটিতে আছাড় মারিতে থাকে এবং লোহার প্লাস দিয়া তানিশার ডান হাতের তর্জনি আঙ্গুল টেনে রক্তাক্ত জখম করে । এরপর গাছের সাথে দিনভর বেধে রেখে অত্যাচার নির্যাতন করে। আমার মেয়ের ডাক-চিৎকারে পাড়া-প্রতিবেশীরা আসলে প্রকাশ্যে খুন জখমের হুমকী প্রদান করে । উক্ত ঘটনার বিষয় আশপাশের লোকজন মোবাইল ফোনের মাধ্যমে ধারণ করে।

পরবর্তীকালে তানিশাকে উদ্ধার পূর্বক বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তানিশা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির (বিপিএম) জানান, ঘটনার সত্যতা জানতে পেরে মনোয়ারা বেগম কে গ্রেফতার করেছি এবং মামলা রুজু করে কোর্টে প্রেরণ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি