• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
ভরা মৌসুমেও মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই, দুশ্চিন্তায় মনপুরার জেলে পরিবার।মাছের সংকটে বাড়ছে ঋণের বোঝা, লোকসানে জেলে ও মৎস্য ব্যবসায়ী; অনুকূল পরিবেশে পরিস্থিতি উন্নতির আশা মৎস্য বিভাগের।। টাইটানিকের আদলে নির্মিত হচ্ছে দেশের প্রথম আইল্যান্ড ইকোপার্ক ভোলায় মাদকবিরোধী র‍্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৭২০ কোটি টাকার প্রকল্প, ২৯ জুন একনেকে অনুমোদনের আশা। ভোলায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ, প্রাথমিকভাবে এয়ার স্ট্রিপের পরিকল্পনা: এমপি পার্থ বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জন আটক। মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম।

ভোলার দৌলতখানে পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ১৮৮ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

বিজয় বাইন।।

ভোলার দৌলতখানে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দৌলতখান থানা পুলিশের আয়োজনে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ উদ্দিনের সঞ্চালনায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ফরহাদ সরদার।

এ সময় প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ফরহাদ সরদার বলেন, দেশে ঈদ-উল-আযহা কে কেন্দ্র করে সঙ্ঘবদ্ধ চোর-ডাকাতের প্রকোপ বেড়েছে যার প্রকোপ বন্ধ করতে অবশ্যই পুলিশকে সহযোগিতা করতে হবে।

এসময় আরো বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান থানার ওসি তদন্ত শাহাদাৎ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, উত্তর জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইয়াছিন লিটন, ইউপি সদস্য, সচিব, ও আওয়ামীলীগের নেতা কর্মী সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি