• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভরা মৌসুমেও মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই, দুশ্চিন্তায় মনপুরার জেলে পরিবার।মাছের সংকটে বাড়ছে ঋণের বোঝা, লোকসানে জেলে ও মৎস্য ব্যবসায়ী; অনুকূল পরিবেশে পরিস্থিতি উন্নতির আশা মৎস্য বিভাগের।। টাইটানিকের আদলে নির্মিত হচ্ছে দেশের প্রথম আইল্যান্ড ইকোপার্ক ভোলায় মাদকবিরোধী র‍্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৭২০ কোটি টাকার প্রকল্প, ২৯ জুন একনেকে অনুমোদনের আশা। ভোলায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ, প্রাথমিকভাবে এয়ার স্ট্রিপের পরিকল্পনা: এমপি পার্থ বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জন আটক। মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম।

ভোলার ইলিশা-১ কূপ এখন বাংলাদেশের ২৯তম গ্যাসক্ষেত্র!!!

NEWS ROOM / ১৬৮ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

সুজন হাওলাদার বিশেষ প্রতিনিধি।।

বাংলাদেশের বিখ্যাত দ্বীপ জেলা ভোলা। ভোলার চারদিকে যেমন ছেয়ে আছে নদী আর নদী। চারদিকে নদী বেষ্টিত এ জেলাটির নাম ভোলা হলেও জেলাটি বাংলাদেশের একটি বিখ্যাত দ্বীপ জেলা ও বটে। দ্বীপের রাণী ভোলার চারপাশ নদী বেষ্টিত হলেও এ ভোলা যেন এখন গ্যাসের ছড়াছড়ি। একের পর এক গ্যাসের নতুন- নতুন কূপের সন্ধান পেয়ে দিন দিন ভোলা যেন হয়ে উঠছে শিল্প নগরী। অতি অল্প সময়ের মধ্যেই রূপ নিতে যাচ্ছে বাংলাদেশের বিখ্যাত দ্বীপ জেলা ভোলা শিল্প ও বাণিজ্য নগরী হিসেবে। ভোলা – বরিশাল ব্রিজটি হলে তা হবে সময়ের দাবি। আর তাই ভোলার ইলিশা -১ কূপটি এখন বাংলাদেশের ২৯ তম গ্যাসক্ষেত্র হিসেবে ইতোমধ্যে রূপ লাভ করতে সক্ষম হয়েছে, যদিও এটি ভোলার তৃতীয় গ্যাসক্ষেত্র। যা আমাদের ভালোবাসীর জন্য সবচেয়ে গৌরবের অহংকারের বিষয়।

সোমবার (২২ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের এমন ঘোষণায় আনন্দে ভাসছে ভোলার মানুষ। দেশে তেল, জ্বালানির সংকটের মুহূর্তে এমন খবরে ব্যাপক সম্ভাবনা দেখছে বাপেক্স।
সোমবার রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কো¤পানি লিমিটেড (বাপেক্স) জানিয়েছে, ইলিশা কূপে মোট গ্যাস মজুদের পরিমাণ ২০০ বিসিএফ। যা থেকে প্রতিদিন উত্তোলন করা যাবে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস। ভবিষ্যতে এখানে আরও পাঁচটি কূপ খননের পরিকল্পনা রয়েছে।
বাপেক্সের ভূ-তাত্ত্বিক বিভাগের ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এখনো জেলায় তিনটি গ্যাসক্ষেত্রে নয়টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে শাহবাজপুরে ছয়টি, ভোলা নর্থে দুটি ও ইলিশায় একটি। এ পর্যন্ত মোট গ্যাস মজুদের পরিমাণ ১.৭ ট্রিলিয়ন কিউবিক ফিট (টিসিএফ)। খুব শিগগির এ গ্যাস উত্তোলন করা হবে।
সূত্র জানিয়েছে, ২০১৮ সালের দিকে ভূ-তাত্ত্বিক জরিপের পর গ্যাসের সম্ভাবতা যাচাই শেষে এ বছরের ৯ মার্চ ভোলার ইলিশা-১ কূপ খনন করে বাপেক্সে। এ সংস্থার তত্ত্বাবধানে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রম এ খনন কাজ সম্পন্নের পর কূপটিতে তৃতীয় ধাফে ডিএসটি কার্যক্রম করা হয় এবং নিশ্চিত হয় গ্যাসের মজুদ।

এদিকে একের পর পর গ্যাসে সন্ধান মেলায় দক্ষিণাঞ্চলে নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির স্বপ্ন দেখছে দক্ষিণাঞ্চল বাসীরা এবং
১৯৯৪-৯৫ সালে ভোলার শাহবাজপুর প্রথম গ্যাসক্ষেত্র জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি