• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভরা মৌসুমেও মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই, দুশ্চিন্তায় মনপুরার জেলে পরিবার।মাছের সংকটে বাড়ছে ঋণের বোঝা, লোকসানে জেলে ও মৎস্য ব্যবসায়ী; অনুকূল পরিবেশে পরিস্থিতি উন্নতির আশা মৎস্য বিভাগের।। টাইটানিকের আদলে নির্মিত হচ্ছে দেশের প্রথম আইল্যান্ড ইকোপার্ক ভোলায় মাদকবিরোধী র‍্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৭২০ কোটি টাকার প্রকল্প, ২৯ জুন একনেকে অনুমোদনের আশা। ভোলায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ, প্রাথমিকভাবে এয়ার স্ট্রিপের পরিকল্পনা: এমপি পার্থ বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জন আটক। মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম।

ভোলার ইলিশায় সিগারেট নিয়ে বন্ধুকে হত্যার ঘটনায় জেলা পুলিশের প্রেস ব্রিফিং

NEWS ROOM / ১৫১ বার ভিউ
আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি

ভোলার ইলিশা চডার মাথা মাছ ঘাটে সিগারেট নিয়ে বন্ধুকে হত্যার ঘটনায়, হত্যা মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও হত্যার কাজে ব্যবহৃত আলামত উদ্ধার বিষয়ে প্রেস ব্রিফিং করেছে জেলা পুলিশ প্রশাসন।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ ব্রিফিং করা হয়।
ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সাংবাদিকদের জানান, গত ৯ সপ্টেম্বর ২০২৩ তারিখে ভোলার ইলিশা চডার মাথা মাছ ঘাটে সিগারেট নিয়ে ঝগড়া ঝাটি ও কলহে মোঃ রাসেলকে হত্যায় আসামী মোঃ রিয়াজ তার হাতে থাকা জাল কাটার চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে রাসেলের গলার নীচে বাম পাশে কোপ মারিলে গলার নীচে গভীর কাটা রক্তাক্ত যখম হয়। যার ফলে প্রচুর রক্তপাত হয়। তাদের মারামারি বন্ধ করতে গেলে স্বাক্ষী মামুন মালের হাতে কোপ দিয়ে বাম হাতের উপরে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে সাক্ষীরা রাসেলকে দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এ মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেন। মৃত রাসেলের পিতা তোফাজ্জল ভান্ডারি মাতা মিনারা বেগম ও আত্মীয় স্বজনদের উপস্থিতিতে মৃত রাসেল (১৯) এর লাশের সুরত হাল প্রস্তত করত ময়না তদন্তের ব্যবস্থা করেন। এ ঘটনায় নিহত রাসেলের মা মিনারা বেগম বাদী হয়ে ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ভোলা সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ১৬, ধারা-৩২৪/৩০২ পেনাল কোড।

ঘটনার প্রাথমিক তদন্তে অভিযান পরিচালনা করে মামলার এজাহার নামীয় আসামী মোঃ রিয়াজ (২৫), পিতা মোঃ শাহ আলম, মাতা সুফিয়া বেগম, সাং কালুপুর ১ নং ওয়ার্ড, ইউনিয়ন পূর্ব ইলিশা, থানা- ভোলা সদর, জেলা ভোলাকে গ্রেফতার করা হয়। তবে ধৃত আসামী রিয়াজের বিরুদ্ধে পূর্বে কোন মামলা ( পিসিপিআর) নেই।
ব্রিফিংকালে ইলিশা তদন্ত কেন্দ্রের আইসি গোলাম মোস্তফা ও আইসি আব্দুল্লা আল মামুন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি