• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ভোলা জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ভোলার বোরহানউদ্দিনে ট্যালেন্টপুলে বৃত্তি পেল আবু আয়মান। ভোলার চরফ্যাশনে ফাতেমা মতিন মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ঘ’টে যাওয়া ঘ’ট’নায় নিয়ে যা বললেন পু’লি’শ। খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও বাউফলে ভোলার মেয়ে নিশির ঝুলন্ত মর/দেহ উদ্ধার, হ.ত্যার অভিযোগ পরিবারের। ‎ বাউফলে ভোলার মেয়ে নিশির ঝু.ল.ন্ত মরদেহ উদ্ধার,হ/ত্যার অভিযোগ পরিবারের ‎ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার। রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান

ভোলায় সাংবাদিক বাবুল রানার উপর কিশোর গ্যাং এর হামলা

NEWS ROOM / ২০৮ বার ভিউ
আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, ভোলা প্রকাশ।।

ভোলা থেকে প্রকাশিত দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. বাবুল রানার উপর হামলা চালিয়েছে একটি কিশোর গ্যাং গ্রুপ। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাবুল রানা বেশ কয়েকজনকে অভিযোগ করে দৌলতখান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন রায়।

সাংবাদিক বাবুল রানা দৌলতখান উপজেলার উত্তর জয়নগর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে।

দৌলতখান থানায় করা অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২৭ নভেম্বর সকালে দৌলতখান উপজেলার চরগুমারী স্কুল এন্ড কলেজে অষ্টম এবং নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। খবর পেয়ে বাবুল উক্ত ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে যায়। এসময় উক্ত আসামিরা সংবাদ প্রকাশ না করার শর্তে বাবুলকে ভয়ভীতি প্রদর্শন করে। এরই ধারাবাহিকতায় গত ১লা ডিসেম্বর বিকেলে দৌলতখান উপজেলায় সংবাদ সংগ্রহে যাওয়ার সময় মো. নিবিড় ওরফে হাবিবুল্লাহ, ইমন, নাঈম ও মো. তামিমসহ ১৮ থেকে ২০ জনের একটি কিশোর গ্যাং গ্রুপ সাংবাদিক বাবুলের উপর অর্তকিত হামলা চালায় এবং তার সঙ্গে থাকা একটি ডিএসএলআর ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। ক্যামেরায় তার গুরুত্বপূর্ণ বিভিন্ন সংবাদের স্থীর চিত্র ও ভিডিও ফুটেজ ছিল। তাদের হামলায় বাবুল অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন দাস জানান, সাংবাদিক বাবুল রানার উপর হামলার ঘটনায় একটি অভিযোগ আমরা পেয়েছি। খুব দ্রুত এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি