• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ভোলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

NEWS ROOM / ১৫৯ বার ভিউ
আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

ভোলায় যথাযথ মর্যাদায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। দিনটি পালনে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুক্রবার বিকেল ৪টায় শহরের নতুন বাজার প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শুরুতেই ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। এসময় তিনি ভোলার সকল সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুন্দরভাবে নির্বিঘ্নে জন্মাষ্টমী পালন করার আহবান জানান।

 

এতে আরো বক্তব্য রাখেন, ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরহাদ সর্দার।

পরে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমূখর পরিবেশে শহরের বালিকা বিদ্যালয় মোড়, বাংলা স্কুল মোড়, সদর রোড হয়ে কালীনাথ রায়ের বাজার, সরকারি বালক উচ্চ বিদ্যালয় মোড় এবং নতুন বাজার প্রদক্ষিণ করে শ্রী শ্রী মদন মোহন ঠাকুর জিউর মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

 

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহাসহ অন্যান্যরা।

শোভাযাত্রায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন মন্দির কমিটি ও সনাতনী সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ গ্ৰহণ করেন।

এ ছাড়াও দিনটি পালনে জেলার বিভিন্ন মন্দিরে মন্দিরে পূজা, যজ্ঞ, আরতি, ভাগবত পাঠ, প্রার্থনা, আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি