• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ভোলায় যাত্রীবাহী বাসে মধ্যরাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

NEWS ROOM / ১৩৯ বার ভিউ
আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

সুজন হাওলাদার বিশেষ প্রতিদিনিঃ

ভোলার চরফ্যাশনে যমুনা এক্সপ্রেস পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে চরফ্যাশন ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৪ নভেম্বর) মধ্যরাতে চরফ্যাশন উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

চরফ্যাশন ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যমুনা এক্সপ্রেস পরিবহন নামে ওই যাত্রীবাহী বাসটি চরফ্যাশন টু চট্টগ্রাম রুটে চলাচল করত। শনিবার রাত ৯ টার দিকে বাসটি চট্টগ্রাম থেকে চরফ্যাশন এসে পৌঁছায়। চরফ্যাশন বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে বাসটি দাঁড়ানো ছিল। রাত ১ টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

চরফ্যাশন থানার ডিউটি অফিসার অমিদ হাসান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ ধারণা করছে বিএনপির চলমান সহিংসতাকে কেন্দ্র করে গাড়িটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নিবে।বাসে দেয়া আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ারসার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি