• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ভোলায় ভোলা জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত। 

NEWS ROOM / ১৬২ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

ভোলায় ভোলা জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত
মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা প্রকাশ
ভোলায় ভোলা জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২২ পালিত হয়েছে।
মঙ্গলবার ১৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর ৫৯ তম জন্মদিনে দিবসটি ‘শেখ রাসেল দিবস’ নামে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে সারাদেশের ন্যায় ভোলা জেলাতেও ভোলা জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকাল ৯টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে তৈরি অস্থায়ী বেদিতে শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী।
পুষ্পস্তবক অর্পণ শেষে শেখ রাসেল এঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।
র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘শেখ রাসেল দিবস ২০২২’ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


পাশাপাশি দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানটি বড়পর্দায় সরাসরি উপভোগ করা হয়।
সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফরহাদ সরদার,ভোলা সদর উপজেলা নিবার্হী কর্মকতা তৌহিদুল ইসলাম,ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা শাহীন ফকির প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি