• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

ভোলায় ভাইয়ের জন্য দুধ কিনতে গিয়ে বোনের মৃত্যু।

NEWS ROOM / ১৭১ বার ভিউ
আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

বাবুল রানা / রাহাত হোসেন ভোলা প্রকাশঃ

ভোলায় ছোট ভাইয়ের জন্য দোকান থেকে দুধের প্যাকেট কিনতে গিয়ে অটোরিকশা চাপায় বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ আগষ্ট) সকাল ১১ টার দিকে ভোলা-ইলিশা আঞ্চলিক মহাসড়কের বাপ্তা বুড়ি মসজিদ সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ওসি মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মারিয়া সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা গ্রামের মো. ইসমাইল কাজীর মেয়ে। নিহতের চাচা আলী হোসেন জানান, মারিয়া তার ছোট এক চাচাতো ভাইয়ের জন্য দোকানে একটি দুধের প্যাকেট কিনতে যায়। রাস্তা পারাপারের জন্য রাস্তার একপাশে সে দাঁড়িয়ে ছিল। এসময় ইলিশা থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুত গতির একটি অটোরিকশা মারিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় এবং অটোরিকশাটি রাস্তার পাশে থাকা খালে পড়ে যায়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে এবং অটোরিকশাটি পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি