• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
এমপি হাফিজ ইব্রাহিমের স্নেহভাজন পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বরের জন্মদিন আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়ালেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সন্তোষ দেব ও মিতা দেবের গর্বিত সন্তান। ক্যা”ন্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পুলিশ কর্মকর্তা মাকসুদুর রহমান ভোলায় দাফনের ১৫ দিন পর কবর থেকে আতরের ঘ্রাণ,এলাকায় তোলপাড় ভোলায় লোডশেডিংয়ের ভোগান্তি কাটবে কবে? পক্ষিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশী আল আমীনের গণসংযোগ শুরু মানবিক সহায়তায় পাশে এমপি হাফিজ ইব্রাহিম যেভাবে গ্রেপ্তার হলেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর ভোলায় রান্নাঘর সংস্কারকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৪ বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা; শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে সড়ক/ দু/র্ঘ/ট/নায় নি/হ/ত/ হন যুবক মো. ইসমাইল।

ভোলায় বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ৪ আসামী গ্রেফতার

NEWS ROOM / ১৩৩ বার ভিউ
আপডেট : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদকঃ

ভোলার বোরহানউদ্দিনে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএমের নির্দেশনায় বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২৬ এপ্রিল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বোরহানউদ্দিন থানা পুলিশের ৪ টি টিম পৃথক পৃথক ভাবে বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
অভিযানে অংশগ্রহণ করেন বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মোঃ ছলিমুর রহমান,সহকারি উপ-পরিদর্শক মোঃ মেহেদী হাসান ও সহকারি উপ-পরিদর্শক মোঃ হেলালুর রহমান সহ সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতরা হলেন বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ এলাকার সাহাবুদ্দিনের ছেলে ইব্রাহিম,বড় মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত কায়সার আহমেদের ছেলে মোঃ আনোয়ার,বোরহানউদ্দিন পৌরসভার মোঃ হানিফ বিপাড়ির ছেলে জমির হোসেন,কুতুবা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাহে আলমের ছেলে মোঃ জামাল উদ্দিন।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,আসামীদের বিরুদ্ধে কোর্টে ও থানায় পারিবারিক,শিশু ও নারী,আর্থিক লেনদেন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হলে থানা পুলিশ তাদের গ্রেফতার করে ভোলা জেলা দায়রা ও জজ আদালতে প্রেরণ করে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া জানান,বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধে গ্রেফতারকৃতদের নাম ওয়ারেন্টভুক্ত হয়েছিল গোপন সংবাদের ভিক্তিতে বিশেষ অভিযানে বুধবার তাদের আটক করা হয়েছে।
এসময় তিনি আরো জানান,আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি