• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি। আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ভোলার বিস্তীর্ণ এলাকায়,আগাম প্রস্তুতির আহ্বান। ভোলা, ইলিশা–চরফ্যাশন মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার নিয়ন্ত্রণের দাবি, নিরাপদ সড়ক নিশ্চিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন।

ভোলায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মাহিদুজ্জামান।

NEWS ROOM / ১৪৬ বার ভিউ
আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশ।

ভোলা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম আজ বুধবার (১৯ জুলাই) পূর্বাহ্নে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
পরে বিকাল ৪ টায় ভোলা জেলা পুলিশের আয়োজনে ভোলা জেলা পুলিশ লাইন্সে ভোলায় নবাগত পুলিশ সুপারকে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে নবাগত পুলিশ সুপার মাহিদুজ্জামান কে বরণ করা হয়।
নবাগত পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলের সাথে পরিচিত হন। এসময় তিনি পুলিশের বিভিন্ন কার্যক্রম সক্রান্তে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান,রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো: জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল),প্রণয় রায়, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার, ভোলা,ভোলা জেলা ডিবি কর্মকতা এনায়েত হোসেন,ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ শাহীন ফকির বিপিএম,বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া,তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মাকসুদুর রহমান মুরাদ,মনুপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকতা জহিরুল ইসলাম কামাল সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, ভোলা সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি