• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ভোলায় প্রধানমন্ত্রীর জন্মদিনে অসহায়-দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ

NEWS ROOM / ২১৪ বার ভিউ
আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার।। ভোলা প্রকাশ।।

ভোলায় কোরআন খতম,দোয়া মাহ‌ফিল,খাদ্য বিতরণ,কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যা‌লির ম‌ধ্যে দি‌য়ে আওয়ামী লীগ সভা‌নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্ম‌দিন পা‌লিত হ‌য়ে‌ছে।
২৮ সেপ্টেম্বর বুধবার সকালে ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লবের নেতৃত্বে এক‌টি বর্ণাঢ‌্য র‌্যা‌লি উপ‌জেলা আ`লীগ কার্যাল‌য়ের সাম‌নে থে‌কে বের হ‌য়ে পৌর বাজা‌রের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদ‌ক্ষিণ ক‌রে একই স্থা‌নে এ‌সে শেষ হয়।
প‌রে জেলা আ`লীগের দলীয় কার্যাল‌য়ে শেখ হা‌সিনার বর্ণাঢ‌্য সংগ্রামী জীবন ও কর্ম নি‌য়ে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল
বক্তব্য রাখেন ভোলা ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
এ সময় মইনুল হোসেন বিপ্লব বলেন,আমাদের মমতাময়ী মা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্মদিনে মহান রব্বুল আলামিনের কাছে একটাই চাওয়া তিনি যেন আমাদের প্রিয় অভিবাবক মাননীয় প্রধানমন্ত্রীকে দীর্ঘায়ু দান করেন।
এসময় তিনি বলেন,সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামাত দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে আমাদের চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। দেশের উন্নয়ন যাতে না হয় সে জন্য দেশকে নিয়ে নানারকম ষড়যন্ত্র করছে বিএনপি।

বাংলাদেশ আওয়ামীলীগের ভোলা জেলা শাখার সকল স্তরের নেতৃবৃন্দ তাদের এই ষড়যন্ত্র রুখে দিবে কোন ষড়যন্ত্রই কাজ হবে না ইনশাল্লাহ।
এসময় তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারছে।
অনুষ্ঠান শেষে অসহায়-দুস্থ ও হতদরিদ্র শত শত মানুষের মাঝে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে খাবার বিতরণ করেন মইনুল হোসেন বিপ্লব।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি