• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
ভোলার ভেদুরিয়ায় শিশু ধ/র্ষ/ন প্রধান আসামী বান্দরবন থেকে গ্রেপ্তার নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল,স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল সেলেসাওরা। ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা গ্রামীণ জনপদের একমাত্র ভরসা ভোলা সদরের ভেলুমিয়া ১০ শয্যার হাসপাতাল। লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম।

ভোলায় পূর্ব শত্রুতার জের ধরে অসহায় পরিবারের উপর হামলা আহত- ৩

NEWS ROOM / ১৮১ বার ভিউ
আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শ্যামপুর তুলাতুলি বাজার এলাকার রফিক গংদের বিরুদ্ধে একই এলাকার দিনমজুর আব্দুর রহিমের পরিবারের উপর হামলার এ অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৬ডিসেম্বর ) দুপুর ১টার সময় শ্যামপুর তুলাতুলি বাজার সংলগ্ন শামসুল হক রাড়ির বাড়ীতে এই ঘটনা ঘটে। জানা যায় আব্দুর রহিমের সাথে অভিযুক্ত রফিক গংদের সাথে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় গত কিছুদিন আগে আব্দুর রহিমকে মারধর করে উল্টো তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠায় এবং তার ছেলে আলী হোসেন (২৫) ও মোহাম্মদ আলী আকবর (২০) এর বিরুদ্ধে ও মিথ্যা মামলা দিয়ে এফআইআর দায়ের করে রাখেন।

আহত মোঃ আলী হোসেন অভিযোগ করে বলেন, আমরা জমিতে ধান চাষ করার জন্য জমি দেখতে গেলে সন্ত্রাসী রফিকের হুকুমে মোতালেব মাঝির ছেলে আনোয়ার হোসেন, রফিকের ছেলে নিজাম, সেলিম ব্যাপারীর ছেলে ইউসুফ, সামছুল হক রাড়ির ছেলে সেলিম ব্যাপারী, সেলিম ব্যাপারীর ছেলে সাকিব সহ দলবল নিয়ে হত্যার উদ্দেশ্যে আমাদের উপর হামলা চালায়। আমরা জীবন বাঁচানোর চেষ্টায় আমার দাদা সামছুল হক রাড়ির বাড়িতে গিয়ে আশ্রয় নিলে উক্ত সন্ত্রাসীরা সেখানে গিয়ে ঘর ভাঙচুর করে লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আমাদের মাথায় আঘাত করে। আমার দাদি ছকিনা বেগম আমাদেরকে বাঁচাতে গেলে তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে হাত দিয়ে ঠেকাতে গেলে তার হাতের হাড় ভেঙে হয়ে যায়। ওই  হামলায় আমার ছোট ভাই আলী আকবর ও গুরুতর আহত হয়।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ সেলিম ব্যাপারীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনার সময় আমি মসজিদে ছিলাম। এসে শুনছি রফিকের দুই ছেলের সাথে মারামারি ঘটনা ঘটেছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি