• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৪২৪ পিস ই.য়া.বা.সহ মাদক ব্যবসায়ী আটক জন্মদিনে বোরহানউদ্দিন-দৌলতখানবাসীর ভালোবাসায় সিক্ত ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ বৃষ্টি উপেক্ষা করে বাঁধে আশ্রিতদের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ৫ কোটি ১১ লাখ টাকার নি.ষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ। ভোলায় ভয়াবহ নৌ দুর্ঘটনা ‘নাসরিন ট্র্যাজেডি’র ২৩ বছর আজ টানা বর্ষণে পানিবন্দি মনপুরা:তলিয়েছে সড়ক-ফসলের মাঠ,চরম দুর্ভোগে লাখো মানুষ স্লুইসগেট অকেজো ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার অভিযোগ;কর্মহীন শ্রমজীবীরা। বৈরী আবহাওয়ায় ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ভোলায় দুর্গাপূজার নিরাপত্তায় সাংবাদিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা।।

NEWS ROOM / ১৮৯ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার।। ভোলা প্রকাশ।।

ভোলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ভোলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার সাইফুল ইসলামের সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে সার্বিক নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পুলিশ সুপার সকলকে জেলা পুলিশের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানান। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারে সে লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশ ইতিমধ্যে পূজা প্রস্তুতিকালীন পূজা চলাকালীন ও পূজা পরবর্তী চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

এ বছর ভোলা জেলায় ১১৬ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। এর মধ্যে ভোলা সদর থানায় ২৭টি, দৌলতখান থানায় ৮টি, তজুমদ্দিন থানায় ১৬টি, বোরহানউদ্দিন থানায় ২০টি, লালমোহন থানায় ২২টি, চরফ্যাসন থানায় ০৬টি, মনপুরা থানায় ১০টি, শশীভূষণ থানায় ০১টি ও দুলারহাট থানায় ০৬টি পূজা মন্ডপ রয়েছে। এর মধ্যে ৩২টি অধিক গুরুত্বপূর্ণ, ৪১টি গুরুত্বপূর্ণ ও ৪৩টি সাধারন পূজা মন্ডপ রয়েছে।

ইতিমধ্যে ভোলা জেলা পুজা উদযাপন কমিটির সদস্যদের সাথে জেলা পুলিশের নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি মন্ডপে একজন করে পুলিশ অফিসারসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ ফোর্স ও আনসার সদস্য মোতয়েন করা হবে। অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে ৮ জন, গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে ৬ জন ও সাধারন পূজা মন্ডপে ৪ করে আনসার সদস্য মোতায়েন করার পরিকল্পনা আছে।

এছাড়াও র্যাব ও উপকূলীয় অঞ্চলে কোস্টগার্ডের নিজস্ব টহল কার্যক্রম অব্যাহত থাকবে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট, সার্বক্ষনিক মোবাইল টিম ও সাদা পোষাকে পুলিশের গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, প্রত্যেকটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। ইতিমধ্যে ১১৬টি পূজা মন্ডপের মধ্যে ৯৪টি মন্ডপে সিসি টিভি ক্যামেরা স্থাপণ করা হয়েছে। বাকি ২২টি পূজা মন্ডপে সিসি টিভি ক্যামেরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি