• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
এমপি হাফিজ ইব্রাহিমের স্নেহভাজন পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বরের জন্মদিন আজ বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়ালেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান সন্তোষ দেব ও মিতা দেবের গর্বিত সন্তান। ক্যা”ন্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে পুলিশ কর্মকর্তা মাকসুদুর রহমান ভোলায় দাফনের ১৫ দিন পর কবর থেকে আতরের ঘ্রাণ,এলাকায় তোলপাড় ভোলায় লোডশেডিংয়ের ভোগান্তি কাটবে কবে? পক্ষিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশী আল আমীনের গণসংযোগ শুরু মানবিক সহায়তায় পাশে এমপি হাফিজ ইব্রাহিম যেভাবে গ্রেপ্তার হলেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর ভোলায় রান্নাঘর সংস্কারকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৪ বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা; শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে সড়ক/ দু/র্ঘ/ট/নায় নি/হ/ত/ হন যুবক মো. ইসমাইল।

ভোলায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন।

NEWS ROOM / ১৫৬ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

ভোলায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন।

স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে বিষয় কে সামনে রেখে ভোলায় উদ্বোধন হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২।

বুধবার (১৬ নভেম্বর) বিকাল ৪ টায় শহরের প্রাচীনতম বিদ্যাপী ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) এর মাঠে দুই দিন ব্যাপী এই উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিবেক সরকার এর সভাপতিত্বে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার কে এম শফিকুজ্জামান।

ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এস এম মুসা, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়াও উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৪টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দপ্তরের ৩৩টি স্টল অংশগ্রহণ করেন। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

এ সময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, রূপকল্প ২০২১ বাস্তবায়নে স্থানীয় উদ্ভাবন উপস্থাপন, উদ্ভাবনী সংস্কৃতি তৈরি, সময়, খরচ ও যাতায়াত কমিয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সহজে মানুষকে সেবা দিতে ডিজিটাল পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিভিন্ন দপ্তরকে স্ব স্ব সেবা গুলো ডিজিটালাইজেশনের মাধ্যমে সঠিক সেবা নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান করেন। নতুন প্রজন্মকে আধুনিক উদ্ভাবনী বিষয় গুলোর সঙ্গে পরিচিত করতে হবে। বিশেষ করে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার থেকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়। সেই সব যাতে মানুষ জানতে পারে সেই জন্য এই উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি