• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান,শয়নকক্ষ থেকে উদ্ধার ২০ পিস ইয়াবা শ্যামা মায়ের পূজা উপলক্ষে ভোলার ১৬ মন্দিরে বিশেষ সহায়তা ব্যারিস্টার পার্থের পক্ষ থেকে ভোলায় ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ডিবির হাতে আটক ১ চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায়,ভোলার তিন ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প বোরহানউদ্দিন মানিকায় ব্যারিস্টার মারুফ ইব্রাহীম আকাশ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন -এমপি হাফিজ ইব্রাহিম সুরের ভুবনে শূন্যতা,স্মৃতিতে বেঁচে থাকবেন ভোলার রাজিব রতন। বোরহানউদ্দিনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন-খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি হাফিজ ইব্রাহিমের বোরহানউদ্দিনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন-খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি হাফিজ ইব্রাহিমের খেলার মাঠ থেকে গানের মঞ্চ—কণ্ঠের জাদুতে ২৫ বছর ধরে তালহা তালুকদার বাঁধন। তরুণ নেতৃত্বে অবদানের স্বীকৃতি,শ্রেষ্ঠ যুব সংগঠক হলেন ভোলার শাফায়াত

ভোলায় খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে বিএনপির বিক্ষোভ।

NEWS ROOM / ১৬৩ বার ভিউ
আপডেট : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩




আশিকুর রহমান শান্ত

ভোলা প্রতিনিধি

ভোলায় দলীয় সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির, সারাদেশে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ সহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের কালিনাথ রায়ের বাজারে অবস্থিত ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে ভোলা সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, ভোলা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপিকে ভয় পায়। তাই তারা বিএনপিকে আন্দোলন সংগ্রামে রাস্তায় নামতে দিচ্ছে না।তারা জানে আন্দোলন সংগ্রাম করলে এই অবৈদ সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাই তারা প্রশাসনকে ব্যবহার করে আন্দোলন স্তব্ধ করে দেওয়ার পায়তারা চালাচ্ছে। আমরা খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এই সরকার রাতের ভোটের সরকার, নিশিরাতের সরকার। তাই তারা জনগণের কথা চিন্তা করে না। বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি করছে এবং যারা এর প্রতিবাদ করছে তাদের কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

অনতিবিলম্বে বিএনপির সকল নেতাকর্মীদের মুক্তি ও বিদ্যুৎ সহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি