• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
ভোলার ভেদুরিয়ায় শিশু ধ/র্ষ/ন প্রধান আসামী বান্দরবন থেকে গ্রেপ্তার নেইমারের প্রত্যাবর্তনে উজ্জীবিত ব্রাজিল,স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারাল সেলেসাওরা। ভোলা শহরের প্রধান সড়কে অসংখ্য অটোরিকশার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট; দুর্ভোগে সাধারণ মানুষ। ভোলার এক সময়ের কোলাহলময় খেয়াঘাট এখন সুনশান নীরব। লঞ্চ চলাচল বন্ধ থাকায় দিন দিন হারাচ্ছে তার ঐতিহ্য ও অস্তিত্ব। লালমোহনে খালখনন প্রকল্পের এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সংস্কারের অভাবে জীর্ণ দশায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল। নতুন করে নির্মাণের ঘোষণা থাকলেও বাস্তবায়নের দেখা নেই। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা দিচ্ছে ওয়ালটন প্লাজা গ্রামীণ জনপদের একমাত্র ভরসা ভোলা সদরের ভেলুমিয়া ১০ শয্যার হাসপাতাল। লালমোহনে ব্রিজ ধসের ট্র্যাজেডি: ট্রাকচালক “নি”হ”ত, হেলপার আহত ভোলার বাজারে ক্রেতা কম সাগর-নদীতে ইলিশ সংকট, বাজারে চড়া দাম।

ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও ১২ টি হাতবোমা সহ ২ জনকে আটক করেছে কোস্টগার্ড

NEWS ROOM / ১২৮ বার ভিউ
আপডেট : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার, ভোলা প্রকাশ।।

ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও ১২ টি হাতবোমা সহ ২ জনকে আটক করেছে কোস্টগার্ড।

রোববার (১ ডিসেম্বর) ভোররাতের দিকে সদরের ইলিশ ও চরসামাইয়া ও পশ্চিম ইলিশা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ ফারুক দৌলত এবং মোঃ হোসনে সিয়াম। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়

অভিযানে উক্ত এলাকা হতে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড কার্তুজ, ১২ টি হাতবোমা, ৩ টি দেশীয় অস্ত্র ও ১৬ টি প্রতিবন্ধি কার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অপারেশন অফিসার লে:রিফাত হোসেন জানান, দীর্ঘদিন যাবত ভোলা জেলার সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ও চরসামাইয়া এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মোঃ ফারুক দৌলত এবং মোঃ হোসনে সিয়াম এর নেতৃত্বে দুইটি দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনসাধারণের সাথে অত্যাচার, চাঁদাবাজী, জমিদখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি টিম সদর উপজেলাধীন দক্ষিণ চরপাতা এলাকা এবং চরসামাইয়া ইউনিয়ন সংলগ্ন এলাকায় ০২ টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্ত্রসহ ২ দুর্ধর্ষ সন্ত্রাসী কে আটক করা হয়।

আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি