• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
ভোলা জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ভোলার বোরহানউদ্দিনে ট্যালেন্টপুলে বৃত্তি পেল আবু আয়মান। ভোলার চরফ্যাশনে ফাতেমা মতিন মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ঘ’টে যাওয়া ঘ’ট’নায় নিয়ে যা বললেন পু’লি’শ। খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও বাউফলে ভোলার মেয়ে নিশির ঝুলন্ত মর/দেহ উদ্ধার, হ.ত্যার অভিযোগ পরিবারের। ‎ বাউফলে ভোলার মেয়ে নিশির ঝু.ল.ন্ত মরদেহ উদ্ধার,হ/ত্যার অভিযোগ পরিবারের ‎ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার। রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে সতর্ক থাকতে বিএনপির নির্দেশনা প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: শ্রদ্ধা ও স্মরণে পালিত হলো ২৮তম মৃত্যুবার্ষিকী যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ভোলার সাবেক ডিসি আজাদ জাহান

ভোলায় এসসিএমএফপি’র দিনব্যাপী যুব উৎসব অনুষ্ঠিত

NEWS ROOM / ১৭৯ বার ভিউ
আপডেট : সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩

ভোলায় এসসিএমএফপি’র দিনব্যাপী যুব উৎসব অনুষ্ঠিত

আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি

ভোলা সদর উপজেলায় মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ এম্পাওয়ারমেন্ট এন্ড লাইভলীহুড ট্রান্সফরমেশান এর দিনব্যাপী যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১০ থেকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ যুব উৎসব শুরু হয়। উৎসব উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, ক্রিয়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চত্ত্বরে ফিরে এসে শেষ হয়।উক্ত অনুষ্ঠানে ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভোলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন। এসডিএফ’র বরিশাল আঞ্চলিক কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান) মোঃ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দিশা ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির জব রিপ্লেসমেন্ট অফিসার মোঃ মোসলেম উদ্দিন বাবলু, রিজডা বাংলাদেশ এর জব রিপ্লেসমেন্ট অফিসার মোঃ শাহ আলম, ইভিটেক্স ঢাকা এর সিইও মিরাজ হাসান, এসডিএফ ভোলা সদর ক্লাস্টারের ক্লাস্টার অফিসার মোঃ মোস্তফা ও বিভিন্ন গ্রামে কর্মরত সিএফ’রা প্রমুখ।

যুব উৎসবের আলোচনা সভা শেষে ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি