• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
তালতলা বাজারে পুলিশের অভিযান, ৭০ গ্রাম গাঁজাসহ আটক ১ ২৭ বছর পর কারাগারের দরজা খুলছে কালুর, ফিরছেন স্বজনদের কাছে ভোলা শহরের গুরুত্বপূর্ণ স্পটে পুলিশের চেকপোস্ট। বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক

ভোলায় এক ঘন্টার প্রতিকী সিভিল সার্জন হলেন কলেজছাত্রী।।

NEWS ROOM / ১৬৩ বার ভিউ
আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

সুজন হাওলাদার বিশেষ প্রতিনিধ ।।

ভোলায় এক ঘন্টার প্রতিকী সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেছেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

আজ সোমবার (৩০ অক্টোবর) দ্বীপজেলা ভোলায় ইয়েস বাংলাদেশ ও ইয়ুথ ফর চেঞ্জ এর আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল এর বৈশ্বিক কার্যক্রম গার্লস টেকওভার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব কন্যা দিবস উদযাপন উপলক্ষে গার্লস টেকওভারের মাধ্যমে ভোলা জেলার সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান প্রতিকী সিভিল সার্জন হিসেবে কলেজ শিক্ষার্থী হুমায়রা তানহা কে দায়িত্ব পালনের সুযোগ করে দেন। সে এনসিটিএফ, ভোলা জেলার সহ-সভাপতি। এসময় ভোলা জেলার সিভিল সার্জন ১ ঘন্টার প্রতিকী সিভিল সার্জনকে ফুল দিয়ে বরন করে নেন।

প্রতিকী সিভিল সার্জনের দায়িত্ব পালনকালে হুমায়রা তানহা এরকম একটি প্রতিকী দায়িত্ব পাওয়ায় আনন্দ প্রকাশ করেন এবং বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

ভোলা জেলার সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান বলেন, গার্লস টেকওভারের মতো এরকম আয়োজনের ফলে কন্যা শিশুদের মধ্যে আত্নবিশ্বাস জন্ম নিবে।

এসময় ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার সাধারণ সম্পাদক ও ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ও নার্সবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এনসিটিএফ, ভোলা জেলার সদস্য ও ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার সদস্যরা সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি