• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব এর কমিটি গঠন।

NEWS ROOM / ২১৫ বার ভিউ
আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২




নীল রতন বোরহানউদ্দিন প্রতিনিধঃ

ভোলা বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব এর ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর, শনিবার দুপুরে সিলেট হোটেল গোল্ডেন সিটিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব এর সদস্যদের কন্ঠ ভোটের মাধ্যমে দৈনিক ভোরের ডাক ও ভোরের অঙ্গীকার পত্রিকার বোরহানউদ্দিন প্রতিনিধি মনিরুল ইসলাম কে সভাপতি ও দৈনিক আমাদের সময় ভোলা দক্ষিণ প্রতিনিধি আবদুল মালেক কে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এছাড়া দৈনিক সংবাদ ও দৈনিক বরিশাল বার্তা পত্রিকার বোরহানউদ্দিন উপজেলা প্রতিনিধি এমএ অন্তর হাওলাদার কে সহ-সভাপতি, দৈনিক বরিশালের সময় উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম কাজী মোঃ বাবুল কে সহ- সভাপতি, দৈনিক বরিশালের কথা পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ রিয়াজ বাদশা কে যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের অর্থনীতি ও দৈনিক ন্যায় অন্যায় উপজেলা প্রতিনিধি মোঃ নাসির পাটোয়ারী কে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক বিল্পবী বাংলাদেশ এর উপজেলা প্রতিনিধি মোঃ বাবুল পালোয়ান কে সাংগঠনিক সম্পাদক, দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক বরিশালের কাগজ উপজেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান কে অর্থ সম্পাদক ও দৈনিক আজকের বরিশাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ ফোরকান কে দপ্তর সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য এ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এছাড়া কার্যকরী কমিটির সদস্যরা হলেন দৈনিক ভোরের পাতা উপজেলা প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম রুবেল ও দৈনিক জনবাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ ছোবাহান হাওলাদার প্রমূখ। বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব এর পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন এ কার্যকরী কমিটির নির্বাচন পরিচালনা করেন সাংবাদিক এমএ অন্তর হাওলাদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি