• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি,জুয়া ও ডাকাতি মামলার ১৮ আসামী গ্রেফতার।

NEWS ROOM / ১৭০ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩




সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি,চুরি,জুয়ারি ও নাশকতা সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত ১৮ জনকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম।
বোরহানউদ্দিন থানার এসআই রেহান উদ্দিন জানান,২৮ ডিসেম্বর বৃহস্পতিবার ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম এর নেতৃত্বে বোরহানউদ্দিনের থানার এসআই রেহান উদ্দিন,এসআই ছলিমুর রহমান সহ চৌকস একটি টিম বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়ন,বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকা,পক্ষিয়া ইউনিয়ন এলাকা থেকে ২৮ ডিসেম্বর রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে মোঃ রাজিব খান(৩৮),মোঃ মনির হোসেন(২২),মোঃ সবুজ(৩১),মোঃ শামীম(২৪), মোঃ রিপন(২০),মোঃ রাকিব(২৩),মোঃ আকরাম(১৯),মো: রুবেল(২৪) কে আটক করে।
একই দিন রাতে ডাকাতি মামলার অন্যতম আসামী মোঃ মহিউদ্দিন মাঝি(৪৫) কে হাসাননগর ইউনিয়নের সুইচঘাট এলাকা,মোঃ রুবেল,শান্ত,সাগর ও আব্দুর রহিম কে চুরি মামলায় এবং গঙ্গাপুর ইউনিয়নের মহিবুল্লাহ হাজিকে নাশকতা মামলায় আটক করা হয়।
এদিকে একই সাথে ১৮ জন অপরাধী গ্রেফতার হওয়ায় প্রশংসায় ভাসছেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম,বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বিপিএম সহ থানা পুলিশের চৌকস টিম।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির বিপিএম বলেন,২৮ ডিসেম্বর রাতে বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চুরি,ডাকাতি,নাশকতা,জুয়া সহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি