• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ

বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ঢাকা থেকে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ গ্রেফতার ২

NEWS ROOM / ১৪৩ বার ভিউ
আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ নিজাম(৩৮) ও গ্রামীণ ফোন টাওয়ারের ব্যাটারী চুরি মামলায় দায়েরকৃত আসামী বোরহান চৌধুরী(২৯) কে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা থেকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের চৌকস একটি টিম।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ১লা অক্টোবর রাতে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানার এসআই রাজিব হোসেন,এএসআই সুজন মাঝি সহ চৌকস একটি টিম ঢাকার সাভার আশুলিয়া এলাকা থেকে মোঃ নিজাম ও ঢাকার চন্দ্রিমা উদ্যান মোহাম্মদপুর এলাকা থেকে অভিযান চালিয়ে বোরহান চৌধুরী কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ নিজাম নারী ও শিশু নির্যাতন,যৌতুক সহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী বলে জানায় পুলিশ তবে দীর্ঘদিন নিজাম আত্মগোপনে থাকলে ও ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর কঠোর নির্দেশে ও ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার প্রত্যক্ষ তত্ত্ববধায়নে অভিযানে নামে পুলিশের চৌকস একটি টিম,যে অভিযানে টিমের প্রতি পুলিশ সুপার ও ওসির বার্তা ছিল যে কোন উপায়ে নিজাম কে আটক করতেই হবে অবশেষে অভিযানে থাকা চৌকস টিম রাত-দিন চেষ্টা করে নিজাম কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এদিকে চুরি মামলার ওপর আসামী বোরহান ওপর এমন বার্তা থাকায় তিনি পালিয়ে বেশিদিন থাকতে পারেনি তাকে ও গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ নিজাম ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের মুলাইপত্তন এলাকার
আবুল কাশেমের ছেলে এবং বোরহান চৌধুরী বাপ্পী গিমাডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার টুংগীপাড়া থানার আলমগীর চৌধুরীর ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম মহোদয়ের নির্দেশে ঢাকা থেকে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ নিজাম ও চুরি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী বোরহান কে রবিবার ১ লা অক্টোবর রাতে গ্রেফতার করে সোমবার ২ অক্টোবর সকালে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি