• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলার লালমোহনে কোস্টগার্ডের অভিযান অবৈধ সিগারেট জব্দ,চোরাচালান ঠেকাতে তৎপরতা ভোলায় পাঁচ দিনব্যাপী কৃষ্ণকথা ও গীতার আলোচনা,সনাতনী সমাজকে আমন্ত্রণ ভোলা সদর হাসপাতালে বিকল লিফট, প্রতিদিন রোগীদের ভোগান্তি ভোলায় কমছে না হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ নৌযানের তথ্যভান্ডার তৈরির নতুন অধ্যায়,ভোলার ইলিশা ঘাটে নৌযান শুমারির উদ্বোধন নিরাময়কেন্দ্র নাকি ‘গোপন কারাগার’—উঠছে গুরুতর প্রশ্ন সোশ্যাল মিডিয়ার পোস্টে মিলল হারানো শিশু,বাবার কোলে ফিরল আদিব সিঁড়ি পরিষ্কারকে কেন্দ্র করে ভোলা হাসপাতালে হাতাহাতি,ঘণ্টাব্যাপী কর্মবিরতি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গ্রে প্তার,মামলায় বাবাও আসামি

বোরহানউদ্দিন তেঁতুলিয়ায় যৌথ অভিযানে ৩৭ টি অবৈধ বেহুন্দি জাল জব্দ

NEWS ROOM / ২১৩ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

এইচ.এম.এরশাদ,বোরহানউদ্দিন(ভোলা)প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে তেঁতুলিয়া নদীতে মৎস্য আইন বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযানে সাচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ তেঁতুলিয়ার জগাড় খাল নামক স্থান থেকে অবৈধ ৩৭ টি বেহুন্দি জাল জব্দ করা হয়। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলী আহমদ আখন্দ জানান, তেতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে একটি শক্তিশালী চক্র দীর্ঘদিন যাবৎ অবৈধ বেহুন্দি জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন করে আসছেন। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে বোরহানউদ্দিন থানা পুলিশ, কোস্টগার্ড দক্ষিণ জোন ও র‍্যাব-৮ এর বিশেষ একটি দলের অংশগ্রহণে অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩৭ টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বেহুন্দি জাল ফেলার উপকরণগুলো নষ্ট করা হয়।
জেলা মৎস্য অধিদপ্তর, বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন, ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোন,ও র‍্যার ৮ এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করেন।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তেতুলিয়া ও মেঘনা নদীকে অবৈধ বেহুন্দি জাল মুক্ত করার অভিযান অব্যাহত থাকবে। এসময় উপজেলা মৎস্য অফিসেরক্ষেত্র সহকারী শহীদ আল হেলাল, উপজেলা নিবার্হী অফিসারের নাজির মোঃ রুবেলসহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি