• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা বৈকুণ্ঠ বাসী হন শ্রদ্ধেয় কাকা ভোলার ব্যবসায়ী সমাজের পরিচিত মুখ ও রেনুকা বস্ত্রালয়-এর স্বত্বাধিকারী প্রদীপ কুমার সাহা আজ বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। সবাই ওনার পরিবারের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। “আগামীর রাজনীতি ও করণীয়” রাজিব আহসান এমপি। ভোলায় এসপি শহীদুল্লাহ কাওছারের নির্দেশে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ৩ আসামী গ্রেফতার মনপুরায় শুভ আগমন করবেন (ভোলা-৪) চরফ্যাশন মনপুরা নবনির্বাচিত এমপি নুরুল ইসলাম নয়ন

বোরহানউদ্দিনে হারিয়ে যাওয়া ১৯ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করল পুলিশ

NEWS ROOM / ১০৯ বার ভিউ
আপডেট : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে হারিয়ে যাওয়া ১৯ টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা যায়,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়ার তত্ত্ববধায়নে শনিবার ৩০ সেপ্টেম্বর সকালে বোরহানউদ্দিন থানার এসআই মোঃ সুজন ফকির তথ্য প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোট ১৯ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট কাছে হস্তান্তর করেন।
এদিকে স্মার্ট ফোন পেয়ে এ,এন আব্দুল্লাহ (৬৫), সাং-পৌরসভা ০৩ নং ওয়ার্ড, সূধীর চন্দ্র দে (২৩), সাং-পক্ষিয়া ০৭ নং ওয়ার্ড, রানা কুমার দাস (৩৪), সাং-কুতুবা ০৬ নং ওয়ার্ড, মো: সোহাগ (২৮), সাং-হাজি বাড়ি গঙ্গাপুর, আমিনুল ইসলাম (২৩), সাং-বাটামারা ০৮ নং ওয়ার্ড, আব্দুস সালাম (২৪), সাং-কুতুবা ০৭ নং ওয়ার্ড, লাইজু বেগম (৩১), সাং-মধ্যমধলী ০৭ নং ওয়ার্ড, লিটন হাওলাদার, স(৩৫), সাং-কাচিয়া ০৬ নং ওয়ার্ড, মো: রনি (২২), সাং-দক্ষিন বাটামারা ০৭ নং ওয়ার্ড, বিল্লাল হোসেন (৪৩) সাং-পৌরসভা ০৪ নং ওয়ার্ড. মো: মাহাদী হাসান (২১) সাং-সাচড়া রামকেশব, আদিব হোসেন (২২), সাং ছোট মানিকা ৪ নং ওয়ার্ড, আইয়ুব আলী (৩৪) সাং-হাসান নগর ০৬ নং ওয়ার্ড, অন্তর চন্দ্র দাস (২৫) সাং-পশ্চিম জয়দেবপুর ২৬ নং ওয়ার্ড, মাকুছুদুর রহমান (৪৭), সাং-পৌরসভা ০৮ নং ওয়ার্ড, নাজমা বেগম (২৬), সাং-বাটামারা ০৪ নং ওয়ার্ড, শরিফুল ইসলাম (৪০), সাং-বড়মানিকা,আমিন (২৪), সাং চকডোষ ৭ নং ওয়ার্ড সহ প্রকৃত ১৯ জন মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। এসময় তারা বোরহানউদ্দিন থানার ওসি ও মোবাইল ফোন উদ্ধারকৃত এস আই সুজন কে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও এস আই সুজন এ মাসে বিকাশ থেকে প্রতারিত ১০ হাজার টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন বলে ও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া বলেন,আমরা প্রতিমাসেই তথ্য প্রযুক্তির মাধ্যমে অসংখ্য মোবাইল ফোন উদ্ধার করেছি তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে শনিবার ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বোরহানউদ্দিনের বিভিন্ন স্থান থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে বোরহানউদ্দিন থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ সুজন ফকির মোবাইল ফোন উদ্ধার করে আজ সকালে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন।
তিনি জানান,জনস্বার্থে বোরহানউদ্দিন থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি