• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার। খাল পুনঃখনন শেষে ১ কোটি ২ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত, দৃষ্টান্ত স্থাপন করলেন চরফ্যাশনের ইউএনও রুমানা আফরোজ

বোরহানউদ্দিনে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত সজীব হত্যার মামলার আসামী গ্রেফতার

NEWS ROOM / ১৩১ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনে দেউলা ইউনিয়নে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে সজীব নামে এক যুবক হত্যা মামলার ৩ নম্বর আসামী মোঃ নুর ইসলাম(৫০) কে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
গ্রেফতারকৃত নুর ইসলাম বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের বড় পাতা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর কঠোর নির্দেশে বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ শাহীন ফকির এর তত্ত্ববধায়নে বোরহানউদ্দিন থানার এসআই সিজার হোসেন এর নেতৃত্বে
২১ জানুয়ারি রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পটুয়াখালী জেলাধীন রাংগাবালী থানার বাহেরচর নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং ২২ জানুয়ারি বিকালে ভোলা কোর্টে প্রেরণ করা হয়।
উল্লেখ্য যে গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নে সিগারেট খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মো. সজীব (২৩) নামে এক যুবক নিহত হন।ওই ঘটনায় নিহত সজীবের বড় ভাই মোক্তার হোসেন ১০ নাম উল্লেখ করে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন সেই মামলার ৩ নম্বর আসামী ছিলেন নুর ইসলাম।
বোরহানউদ্দিন থানার ওসি শাহীন ফকির বিপিএম বলেন,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম মহোদয়ের নির্দেশে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে হত্যা মামলার আসামী মোঃ নুর ইসলাম কে অভিযান চালিয়ে পটুয়াখালি থেকে গ্রেফতার করা হয়েছে এবং ২২ জানুয়ারি সোমবার বিকালে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি