• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় নেতাকর্মীদের সাথে মধ্যাহ্নভোজে মিলিত হলেন এমপি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন চিরদিন তুমি আমাদের হৃদয়ে,প্রার্থনায় বেঁচে আছেন মা সীতা রানী বাইন মায়ের চতুর্থ তিরোধান দিবসে ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইনের আবেগঘন স্মৃতিচারণ মা ইলিশ ধরতে গিয়ে প্রা*ণ গেল জেলের,মেঘনায় গু*লি*র ঘটনায় চাঞ্চল্য নৌ-পুলিশের গু*লি*তে মৃ’ত্যু’র অভি/যোগ,বুকে গু*লি*র চিহ্ন পাওয়ার কথা জানিয়েছে পুলিশ বোরহানউদ্দিনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি-আলোচনা সভায় নেতাকর্মীদের উপস্থিতি ভোলায় উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ভোলার প্রহর পালের বিভাগীয় মঞ্চে সাফল্য,নজরুল সংগীতে তৃতীয় বিদ্যালয়,উপজেলা ও জেলা পেরিয়ে এবার বরিশাল বিভাগে কৃতিত্ব; আনন্দিত সাইন্স মিশন স্কুল অ্যান্ড কলেজ পরিবার ভোলায় দুর্গোৎসবের নিরাপত্তায় মাঠে পুলিশ সুপার,তিন থানার পূজামণ্ডপ পরিদর্শন শান্তিপূর্ণ উদ্‌যাপন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান,নিরাপত্তায় জেলা পুলিশের নিয়মিত তদারকি। লালমোহনে দুর্গাপূজার মণ্ডপে স্পিকার, পুলিশ সুপার ও জেলা প্রশাসক, মদন মোহন জিউ মন্দির পরিদর্শন,সম্প্রীতি ও নিরাপদে উৎসব উদ্‌যাপনের আহ্বান।  আজ রাতে গানে গানে মাতবে ওয়েস্টার্নপাড়া শতদল বিকাশ ক্লাব মাঠে জমবে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাঅষ্টমীতে চরফ্যাশন বাজারের সব স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত

বোরহানউদ্দিনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‍্যালি-আলোচনা সভায় নেতাকর্মীদের উপস্থিতি

NEWS ROOM / ৩৩ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬




রিয়াজ ফরাজী বোরহানউদ্দিন।

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা যুবদলের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

বুধবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।

এরপর একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সভাপতি সিহাব হাওলাদার। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান। সভায় যুবদল ও বিএনপির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, যুবসমাজের ভূমিকা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে সিহাব হাওলাদার বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সব সময় দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বোরহানউদ্দিনকে একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত আদর্শ অঞ্চল হিসেবে গড়ে তুলতে যুবদল রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।”
তিনি আরও বলেন, যুবসমাজকে সংগঠিত করে মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান বলেন, “জাতীয়তাবাদী দলের মূল চালিকাশক্তি হলো যুবসমাজ। দলকে সুসংগঠিত করা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে আমাদের এই ঐক্যবদ্ধ পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং সাধারণ মানুষের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় উপজেলা যুবদল, পৌর যুবদল এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি