শিরোনাম
দৌলতখানে ডোপ টেস্টে গাঁজা শনাক্ত,আটক যুবক মোটরসাইকেল, স্মার্টফোন ও ৩৪ হাজার ১৫০ টাকা জব্দ।  ভোলায় ডিবির অভিযানে জুয়ার আসর থেকে নগদ ২৮ হাজার টাকা উদ্ধার, আটক ৫ বোরহানউদ্দিনে বাটামারা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নাসিম কাজী বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার

বোরহানউদ্দিনে মানবাধিকার সংগঠন নামে প্রতারণার অভিযোগে মানববন্ধন 

NEWS ROOM / ৩০১ বার ভিউ
আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২




মোঃ সাইফুল ইসলাম আকাশ ।।ভোলা বঙ্গ নিউজ।।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার দৌলতখান রাস্তার মাথা এলাকায় পক্ষিয়া ৩ নং ওয়ার্ডে আমিনুল ইসলাম (৩২)নামে এক ব্যক্তি মানবাধিকার প্রতিষ্ঠান ও বাস্তবায়ন সংস্থার সভাপতি পরিচয়ে একটি ভুয়া সংগঠন এর নামে চাঁদাবাজি ও বিভিন্ন প্রতারণার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

১১ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫ টা থেকে রাত পর্যন্ত ভোলা-চরফ্যাশন মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উদয় পুর রাস্তার মাথা এলাকার শত শত হত দরিদ্র সাধারণ মানুষ।

মানববন্ধনে মামুন নামের এক ভুক্তভোগী জানান,এই আমিনুল দীর্ঘদিন ধরে মানবাধিকার প্রতিষ্ঠানের সংস্থা খুলে এইখানে সেবার নামে মানুষের সাথে প্রতারণা করে আসছে। এমনকি মানবাধিকার সাইনবোর্ডের আড়ালে জ্বীন ও খনকারী করে মানুষের সাথে বড় ধরনের প্রতারণা করে। আমার কাছে গ্রামের হত দরিদ্র অনেকে অভিযোগ করায়, আমি তাকে সংশোধন করতে বললেই,উল্টো আমার নামে কয়েকটি মামলা দিয়ে শুধু শুধু আমাকে হয়রানি করে আমি এর বিচার চাই।

মানববন্ধনে পারুল বেগম নামে একজন বলেন,গত ২৩ সেপ্টেম্বর আনুমানিক রাত ৮ টার দিকে আমাকে বাড়ীতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। আমার মেয়ে,আমার চিৎকার শুনে জোরে চিৎকার করে উঠলে আমিনুল ইসলাম দৌড়ে পালিয়ে যায়।

পরে এলাকার লোকজন এলে পুরো ঘটনাটি তাদেরকে জানাই,তারা এই বিষয়টি নিয়ে আমিনুল ইসলাম এর সাথে কথা বলতে অনীহা প্রকাশ করেন। বিচার চেয়ে, বিচার না পাওয়ায় আদালতে গিয়ে আমিনুল ইসলাম এর বিরুদ্ধে মামলা দায়ের করি।

আমি কেন মামলা করলাম এই জন্য আমার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করে।

৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুল হক মীর বলেন,মানবাধিকার সংগঠন কে ব্যবহার করে আমিনুল ইসলাম গরিব-অসহায় মানুষের অর্থ হাতিয়ে নিয়ে তাদেরকে নিঃস্ব করে দিচ্ছে।

সাধারন মানুষের সাথে একতা পোষন করে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার বলেন,আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি ভুইফোর সংগঠন খুলে বানিজ্য করে আসছে, বিভিন্ন মানুষকে হয়রানি ও হুমকী দিচ্ছে,কেউ এর প্রতিবাদ করলে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে।

এই বিষয়ে আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি অসুস্থ এবং পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত)আব্দুল্লাহ আল মামুন বলেন,

মানবাধিকার সংগঠন নামের ব্যানারে আমিনুল ইসলাম নামে একজন প্রতারণা করছে এমন অভিযোগে প্রতিবাদে সাধারণ মানুষ বিক্ষোভ করেছে শুনেছি,তার এই সংগঠনের বৈধতা আছে কিনা তা যাচাই-বাছাই করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি