শিরোনাম
ভোলায় মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান,শয়নকক্ষ থেকে উদ্ধার ২০ পিস ইয়াবা শ্যামা মায়ের পূজা উপলক্ষে ভোলার ১৬ মন্দিরে বিশেষ সহায়তা ব্যারিস্টার পার্থের পক্ষ থেকে ভোলায় ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ডিবির হাতে আটক ১ চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায়,ভোলার তিন ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প বোরহানউদ্দিন মানিকায় ব্যারিস্টার মারুফ ইব্রাহীম আকাশ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন -এমপি হাফিজ ইব্রাহিম সুরের ভুবনে শূন্যতা,স্মৃতিতে বেঁচে থাকবেন ভোলার রাজিব রতন। বোরহানউদ্দিনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন-খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি হাফিজ ইব্রাহিমের বোরহানউদ্দিনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন-খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি হাফিজ ইব্রাহিমের খেলার মাঠ থেকে গানের মঞ্চ—কণ্ঠের জাদুতে ২৫ বছর ধরে তালহা তালুকদার বাঁধন। তরুণ নেতৃত্বে অবদানের স্বীকৃতি,শ্রেষ্ঠ যুব সংগঠক হলেন ভোলার শাফায়াত

বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা; শোভাযাত্রায় যোগ দিতে গিয়ে সড়ক/ দু/র্ঘ/ট/নায় নি/হ/ত/ হন যুবক মো. ইসমাইল।

NEWS ROOM / ১৪৩ বার ভিউ
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬




নিজস্ব প্রতিবেদক, ভোলা:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ব্রাজিল ফুটবল দলের সমর্থনে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. ইসমাইল (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন ২০২৬) বিকেলে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক সড়কের টগবী ইউনিয়নের মনসুর আলী দালাল বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল কুঞ্জেরহাট এলাকার চৌকিদার বাড়ির বাসিন্দা ও মো. মাকসুদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিল দলের সমর্থনে বোরহানউদ্দিন উপজেলায় একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বোরহানউদ্দিন থেকে কুঞ্জেরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় কুঞ্জেরহাট থেকে মোটরসাইকেলে করে শোভাযাত্রায় যোগ দিতে আসছিলেন ইসমাইল।

পথিমধ্যে উদয়পুর রাস্তার মাথার কাছে শোভাযাত্রার সঙ্গে যুক্ত হওয়ার সময় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ব্লকের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর শোভাযাত্রায় অংশগ্রহণকারী অন্যরা দ্রুত তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজওয়ানুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই ইসমাইলের মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আনন্দের শোভাযাত্রা মুহূর্তেই পরিণত হয় শোকের মিছিলে। স্থানীয়রা সড়কে আরও সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি