নিল রতন বোরহানউদ্দিন প্রতিনিধি।।
বোরহানউদ্দিনে বিকাশ লেনদেনের করতে গিয়ে ভুলে অন্য নাম্বারে চলে যাওয়া যায় এক ব্যক্তির ২০ হাজার টাকা। পরে ওই লোক বোরহানউদ্দিন থানার গত ৯ এপ্রিল সাধারণ ডায়রী করেন।ডায়রী নং-৪১৮।
পরে বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব, রেজাউল করিম রাজিব এর চৌকস বুদ্ধিমাত্রায় আজ মঙ্গলবার ১১ এপ্রিল প্রযুক্তির মাধ্যমে সেই টাকা উদ্ধার করেন। এবং উদ্ধারকৃত টাকা মালিকের হাতে তুলে দেন
এ সময় মালিক ভুলে অন্য নাম্বারে পাঠানো টাকা হাতে পেয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব, রেজাউল করিম রাজিবসহ সকল পুলিশকে ধন্যবাদ জানান।