• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সরকারি কর্মকর্তা-কর্মচারী ও চেয়ারম্যানদের সাথে প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি’র মতবিনিময় সভা। মেহেন্দিগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে হুইল চেয়ার ও চেক বিতরণ। এক নজরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ১১৭ ভোলা -৩। চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা

বোরহানউদ্দিনে বাল্যবিবাহের অপরাধে আটক’জরিমানা ও মুচলেকা দিয়ে মুক্তি

NEWS ROOM / ৯১ বার ভিউ
আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১জনকে আটক করেছে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক পরে মুচলেকা এবং জরিমানার মাধ্যমে তাকে মুক্তি দেওয়া হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে,গত সোমবার রাতে পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পক্ষিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী মোসাঃ সুমাইয়া(১৩) এর সাথে মোঃ সুমন নামে এক যুবকের বিবাহ সম্পন্ন হয় এই তথ্য বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত হলে ২১ মে রবিবার বিকালে কনের বাড়িতে অভিযান পরিচালনা করে কাউকে না পেয়ে আবার বরের বাড়িতে অভিযান পরিচালনা কালে উপজেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বর ও কনে”এক পর্যায়ে কৌশল অবলম্বন করে বরের মা হাছিনা বেগম(৫৫) কে আটক করে উপজেলা প্রশাসন পরে রবিবার রাতে মোবাইল কোর্টের মাধ্যমে বরের মাকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন,বাল্যবিবাহের অপরাধে ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী হাছিনা বেগম(৫৫) নামে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার,বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মোঃ মনির হোসেন প্রমুখ।
তবে গত কয়েকদিন আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বরের বাবা মোঃ আবু ও তার বোন জানান,পক্ষিয়া ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রিপন
বর ও কনে পক্ষ থেকে মোটা অংকের টাকার মাধ্যমে প্রশাসনকে ম্যানজের কথা বলে বোরহানউদ্দিন বাজারের ব্যবসায়ী মোস্তাক কাজীকে দিয়ে রাত ২ টায় গোপনে বিবাহ সম্পন্ন করান এবং পরবর্তীতে টাকা দিতে না পারায় তাদের কে হুমকি ও প্রদান করেন,এসময় তারা কাজী ও ইউপি সদস্যর বিচার ও দাবি করেন,এ ঘটনায় সাংবাদিকরা অভিযুক্ত ইউপি সদস্যের সাথে যোগাযোগ করলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি