• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা বৈকুণ্ঠ বাসী হন শ্রদ্ধেয় কাকা ভোলার ব্যবসায়ী সমাজের পরিচিত মুখ ও রেনুকা বস্ত্রালয়-এর স্বত্বাধিকারী প্রদীপ কুমার সাহা আজ বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। সবাই ওনার পরিবারের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। “আগামীর রাজনীতি ও করণীয়” রাজিব আহসান এমপি। ভোলায় এসপি শহীদুল্লাহ কাওছারের নির্দেশে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ৩ আসামী গ্রেফতার মনপুরায় শুভ আগমন করবেন (ভোলা-৪) চরফ্যাশন মনপুরা নবনির্বাচিত এমপি নুরুল ইসলাম নয়ন

বোরহানউদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত

NEWS ROOM / ১১২ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

ইকবাল হোসেন স্টাফ রিপোর্টার 
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আজ বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে। শুক্রবার ২৯ সেপ্টেম্বর বিকাল ৪ টায় এ উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিশাল আনন্দ র‌্যালি বের করা হয়। বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে, ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি,র বাসভবনের সামনে জড়ো হয় নেতাকর্মী গন । এর পর এমপি আলী আজম মুকুল এর বাসার সামনে থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বোরহানউদ্দিন উওর বাসস্ট্যন্ড এলাকায় এক আলোচনা সভায় মিলিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল । সভায় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ অংশ গ্রহণ করেন।
এসময় সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে শুধু বাংলাদেশের নেতা নন, তিনি বিশ্ব নেতা। তার নেতৃত্বে দূর্বার গতিতে দেশ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশ ডিজিটাল হয়েছে। যার সুফল আমরা ভোগ করছি। বর্তমানে আমরা স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে। কিন্তু বিএনপি জোট দেশ বিরোধী কার্যকলাপের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই দেশের জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।
এসময় বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তাজউদ্দীন খান সহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি