• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

NEWS ROOM / ১৫৯ বার ভিউ
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

ইউসুফ হোসেন অনিক, স্পেশাল করেসপন্ডেন্ট:

‎ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

‎সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পৌর এলাকার দক্ষিণ বাসস্ট্যান্ড সংলগ্ন বাগানবাড়ি রেস্টুরেন্টের পাশের মাঠ থেকে তাকে আটক করা হয়।

‎আটককৃত ব্যক্তির নাম ইউসুফ (৩১)। তিনি শশীভূষণ থানা এলাকার হাজারীগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের নাসির আহমেদের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে বোরহানউদ্দিন পৌর এলাকায় বসবাস করে আসছিলেন বলে জানা গেছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু সাইদের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ইউসুফকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা বিক্রির নগদ ৭ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।

‎আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। তার দেওয়া তথ্যানুযায়ী পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত বাড়ির চৌরাস্তায় অবস্থিত সোহাগের চায়ের দোকান ও বাড়িতে অভিযান চালায় ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল। তবে এ সময় সোহাগকে দোকান ও বাড়িতে পাওয়া যায়নি।

‎পুলিশ আরও জানায়, আটককৃত ইউসুফ একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। চাকরির আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি পৌর এলাকার সোহাগ নামের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করতেন।

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, মাদক কারবারিরা বিভিন্ন পেশার আড়ালে থেকে দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

‎এ বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন,
‎“ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আমাদের মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত ইউসুফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

‎তিনি আরও জানান, প্রাথমিক আইনি কার্যক্রম শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে। পাশাপাশি মাদকের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

‎স্থানীয়দের আশা, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বোরহানউদ্দিন উপজেলাকে মাদকমুক্ত করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি