• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাবাজার ফাতেমা খানম কলেজে ডিগ্রি (পাস) ১ম বর্ষে ভর্তি চলছে বেগম খালেদা জিয়া: গৃহবধূ থেকে ‘আপসহীন নেত্রী’—এক দীর্ঘ রাজনৈতিক অধ্যায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভোলায় প্রতিবছর গৃহহারা হাজারো মানুষ ১৫ আগস্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ ভোলা–ঢাকা এমভি দোয়েল পাখি-৮ লঞ্চে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভোলায় জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি আমিন খান,সাধারণ সম্পাদক বাচ্চু মোল্লা মনপুরায় রাতভর কোস্ট গার্ডের অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী আটক বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা!

বোরহানউদ্দিনে থানা পুলিশের অভিযানে চোর চক্রের ৫ সদস্য আটক,৮ টি গরু সহ চুরির বিভিন্ন আলামত জব্দ

NEWS ROOM / ১৪০ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক ভোলা প্রকাশ :

ভোলার বোরহানউদ্দিনে চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম।
বোরহানউদ্দিনের থানা পুলিশ সূত্রে জানা যায়,ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বিপিএম এর নির্দেশে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়ার চৌকস তত্ত্ববধায়নে ১৯ জুলাই বুধবার বোরহানউদ্দিন থানার পরিদর্শক(তদন্ত) রেজাউল করিম রাজিব,এসআই মহিউদ্দিন জুয়েল,সুজন ফকির,মোঃ সাহাবুল সহ একটি টিম অভিযান পরিচালনা করে
ভোলার-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নেছারউদ্দিনের নিজ বাসা থেকে মোঃ মাহাবুবু(২৫),মোঃ রমজান(১৯),মোঃ মহিউদ্দিন(১৯),শাকিল(২০),বুশরা(২১) জনকে আটক করে তবে চোর চক্রের প্রধান মীর নেছারউদ্দিন পলাতক রয়েছে বলে জানা যায়।
এসময় ওই স্থান থেকে ৮ টি গরু,মোটরসাইকেল ও পানির পাম্প,অটো বাইক ব্যাটারি জব্দ করা হয়।
এ ঘটনায় বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ৮ নম্বর ওয়ার্ডের আব্দুস সোবহান মাতাব্বর (৬০) নামে এক ব্যক্তি বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মনির হোসেন মিয়া আজকের পত্রিকাকে জানান,১৯ জুলাই বুধবার অভিযান পরিচালনা করে
চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে এবং ২০ জুলাই বৃহস্পতিবার ভোলা কোর্টে মামলার মাধ্যমে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি