• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
হাসপাতালে রোগীর চাপ, খাদ্য পাচ্ছেন মাত্র ২৫০ জন বোরহানউদ্দিনে ঝু”লন্ত অবস্থায় বৃদ্ধের মর/দেহ উদ্ধার স্বপ্নদ্বীপ খেলাঘর আসরের নতুন কমিটি গঠন সভাপতি অধ্যক্ষ খালেদা খানম,সাধারণ সম্পাদক উত্তম কুমার ঘোষ ভোলার দৃষ্টিনন্দন স্থাপনা ‘আই লাভ ভোলা’ এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্র একটি সেতুর অপেক্ষায় ভোলা; নৌপথের ভোগান্তি থেকে মুক্তি চান ২০ লাখ মানুষের প্রাণের দাবি। ভোলায় টিসিবির মালামাল দেওয়ার প্রলোভনে ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে উধাও যুবক ভোলায় চোখ রাঙাচ্ছে হাম, বাড়ছে রোগীর চাপ হাসপাতালে গর্ভবতী নারী ও প্রসূতি মায়েদের নিয়ে ভোলায় ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত বিশেষ অভিযানে সফল নেতৃত্বের স্বীকৃতি পেলেন বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান বোরহানউদ্দিনে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

বোরহানউদ্দিনে ঝু”লন্ত অবস্থায় বৃদ্ধের মর/দেহ উদ্ধার

NEWS ROOM / ১৪ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ইউসুফ হোসেন অনিক, বিশেষ প্রতিনিধি:

‎ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের দালালপুর এলাকায় গাছে ঝু”লন্ত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি হলেন হাবিবুল্লাহ (৬০), তিনি তজুমদ্দিন উপজেলার আলমগীর মাস্টার বাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
‎পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ জুন রাত প্রায় ৯টার দিকে হাবিবুল্লাহ তার ভাগ্নে মো. শাহিনের বাড়িতে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। পরদিন ভোরে ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

‎১৯ জুন সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পেছনের ডোবার পাশে একটি কড়ই গাছের সঙ্গে সুপারি গাছের খোল ব্যবহার করে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

‎পরিবারের দাবি, রাত ৪টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে কোনো এক সময় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
‎এ বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন,
‎”খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি