• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
খাল পুনঃখননে সাশ্রয়,সরকারি কোষাগারে ফিরল ২ কোটি ২০ লাখ টাকা।সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও বেদবতী মিস্ত্রী। ‘জ্বিন হাজিরে স্বর্ণ দ্বিগুণ’— প্রতারণার ফাঁদে ১৭ নারী,দুলারহাটে চক্রের ৪ সদস্য গ্রেফতার। ৩০ জুলাই একযোগে এসএসসির ফল প্রকাশ। বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ,নারীসহ আ’হত ৫ ভোলার পথে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলার দৌলতখানে সাপের দংশনে জেলের মৃত্যু! ভোলার লালমোহনে বাসচাপায় প্রা’ণ গেল ৬ বছরের শিশু মাইশার। বোরহানউদ্দিনে বাড়িতে গাঁজার গাছ রোপণের অভিযোগে যুবক আটক। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বোরহানউদ্দিনে চর থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ,ক্ষতির মুখে কৃষিজমি।

বোরহানউদ্দিনে জাতীয় নাগরিক কমিটির রাইজিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

NEWS ROOM / ১১০ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

মোঃ ইকবাল হোসেন বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রাইজিং মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি।

১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১ টায়
বোরহানউদ্দিন পৌরসভার অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

প্রধান অতিথি বক্তব্যে শামান্তা শারমিন বলেন , আজ আমরা বোরহানউদ্দিনে জাতীয় নাগরিক কমিটির রাইজিং মতবিনিময় সভায় উপস্থিত হয়েছি, এই রাইজিং মানে সকলে একত্রিত হয়ে জেগে উঠা। জুলাই আগস্ট বিপ্লবে নিহত শহীদ নাহিদ ইসলামের মায়ের বক্তব্যের রেশ ধরে তিনি বলেন, শহীদ নাহিদ ইসলামের মা যখন কাঁদে তখন আমি অন্য দিকে তাকিয়ে ছিলাম, দেখলাম নাহিদ ইসলামের মায়ের সাথে অন্য মায়েরাও কাঁদে, এরই নাম আমাদের বাংলাদেশ । আমাদের দেশে যখন এক মা কাঁদে তখন অন্য মায়েরাও কাঁদে, আমাদের দেশে যখন এক বাবা কাঁদে তখন অন্য বাবারাও কাঁদে।
এটাই বাংলাদেশের বড় শক্তি ও সম্প্রীতি।

উপস্থিত বক্তারা আরো বলেন, আমরা শান্তি চাই,ফ্যাসিবাদী চাই না,। বাংলাদেশের জন্য হাসিনা বাঘ ছিল তার কাছে শিশু থেকে বৃদ্ধা কেউ নিরাপদ ছিল না। সে আসলেই একটা ডাইনি ছিল, যার কাজই হলো সাধারণ জনগণের রক্ত চুষে খাওয়া।

আগে স্বৈরাচার আওয়ামী লীগ যা করত এখন অন্য কেউ সেটা করছে। জুলাই আন্দোলনের মধ্যদিয়ে আমরা অভ্যুত্থান করেছি, এখন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে বিপ্লব করতে হবে।

তারা বলেন, আমাদের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে এক হয়ে একটি বৈষম্যহীন দেশ গঠন আমাদের লক্ষ্য।

আগামীতে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে৷

সভায় মেহেদী হাসান শরীপের সভাপতিত্বে ও খালেদ মাহমুদ এনায়েতর সঞ্চলনায় বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, শিল্প ও বানিজ্য সেল ফয়সাল মামুন, সদস্য রাকিব,
এড.মহিবুল্লাহ খোকন, নকিবুল ইসলান আওলাদ, সহ প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি