• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
টাইটানিকের আদলে নির্মিত হচ্ছে দেশের প্রথম আইল্যান্ড ইকোপার্ক ভোলায় মাদকবিরোধী র‍্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ভোলায় ২ লাখ ৯৩ হাজার ১৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ভোলার শিবপুরে নদীভাঙন রোধে ৭২০ কোটি টাকার প্রকল্প, ২৯ জুন একনেকে অনুমোদনের আশা। ভোলায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ, প্রাথমিকভাবে এয়ার স্ট্রিপের পরিকল্পনা: এমপি পার্থ বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ড্রেজার ও বাল্কহেডসহ ১৫ জন আটক। মনপুরার কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল জব্দ।। মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুস ভোলা-২ আসনের উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশেষ তহবিলের দাবি সংসদে বাজেট বক্তৃতায় এমপি হাফিজ ইব্রাহিম। ভোলার ভেদুরিয়ায় শিশু ধ/র্ষ/ন প্রধান আসামী বান্দরবন থেকে গ্রেপ্তার

বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় যুবককে কুপিয়ে জখম

NEWS ROOM / ১৩১ বার ভিউ
আপডেট : রবিবার, ২৮ জুলাই, ২০২৪

বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় যুবককে কুপিয়ে জখম

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে জিয়াউর রহমান (৩৮) নামক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
একই এলাকার প্রতিপক্ষ নজরুল ইসলাম ওরফে ফারুক মাষ্টার গংদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন ভুক্তভোগী জিয়াউর রহমান।
শুক্রবার বিকালে হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত জিয়াউর রহমানকে গুরুতর কাটা রক্তাক্ত জখম অবস্থায় বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন।
আহত জিয়াউর রহমান জানান , একই এলাকার তাদের প্রতিপক্ষ ফারুক মাষ্টার গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় কথার কাটাকাটির হয়। পরে পূর্বপরিকল্পিত ভাবে হামলা চালিয়ে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে হত্যার হুমকি দেয় প্রতিপক্ষরা।
হামলার ভিডিও ফুটেজ এসেছে প্রতিবেদকের হাতে। ভিডিও ফুটেজে দেখাযায় প্রাথমিক স্কুল শিক্ষক নজরুল ইসলাম ওরফে ফারুক মাষ্টারসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। সেখানে আহত জিয়াউর রহমানকে প্রকাশ্য পিটিয়ে গুরুতর জখম করতে দেখা যায়।
অন্যদিকে প্রতিপক্ষ ফারুক মাষ্টার গংদের কাছে জানতে চাইলে তারা বলেন, আম গাছ কাটা নিয়ে কথার কাটাকাটি হয়। পরে আমাদেরকেও হামলা চালায়।
এঘটনায় আহত জিয়াউর রহমানের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি