• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
আধুনিক রূপে ভোলা গজনবী স্টেডিয়াম, ক্রীড়াঙ্গনে ফিরেছে প্রান পাওনা টাকা ও স্বর্ণ ফেরত চাইতে গিয়ে হেনস্থা ও প্রাণনাশের হুমকির অভিযোগ জনগণের সমর্থন নিয়ে পক্ষিয়ার চেয়ারম্যান হতে চান ইলিয়াস ভূইয়া ​বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি ১৩ জুন ৫ দিনব্যাপী মহা হরিনাম সংকীর্তন শুরু আজ  ব্রাজিল নাকি আর্জেন্টিনা ভোলায় কোন দলের সমর্থক বেশী। ভোলা সদরের কোড়ালিয়া গ্রামে বাবার কবরের পাশে কোরআন তেলাওয়াত করছেন তোফায়েল আহমেদের কন্যা ডা. মুন্নি যুগাবতার শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে মহানাম যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণঃ বোরহানউদ্দিনে শিক্ষা, পরিবেশ ও জনকল্যাণে বহুমুখী কর্মসূচি পুলিশি পাহারায় জানাজা-তে নেয়া হচ্ছে তোফায়েল আহমেদের ম/র/দেহ!

বোরহানউদ্দিনে গংগাপুর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে হাজারো নেতাকর্মীদের ঢল

NEWS ROOM / ১৯০ বার ভিউ
আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রকাশঃ
ভোলার বোরহানউদ্দিনে গংগাপুর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে হাজারো নেতাকর্মীদের উপচে পড়া ভীড় ও ঢল নেমেছে।
২৮ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায়
বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তাজউদ্দীন খানের সভাপতিত্বে গংগাপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
প্রধান অতিথির বক্তব্য এমপি মুকুল বলেন,গংগাপুর ইউনিয়ন যুবলীগ অত্যন্ত সু সজ্জিত,আপনারা আজকের মাঠ কানায় কানায় পরিপূর্ণ করেছেন।
তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারনে সকল প্রতিকূলতা ডিঙিয়ে আজ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দিয়ে এসব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে হবে।
বিএনপির উদ্দেশ্য এমপি মুকুল বলেন,আপনারা যতোই লাফালাফি করেন কাজ হবে না আইন তার নিজ গতিতে চলবে।
বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি তাজউদ্দীন খান অনুষ্ঠানের উদ্বোধক ও সভাপতির বক্তব্য এপ্রধানমন্ত্রীর উন্নয়ন চিত্র তুলে বলেন, ২০০১ সালের নির্বাচনে কি হয়ছে আপনারা জানেন।
তখনকার নির্যাতনের ঘটনা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
এই ঘটনার পুনরাবিত্তি যাতে না ঘটে,তাই সবাই হাতে হাত রেখে কাঁধে কাধ রেখে আলী আজম মুকুল এমপির হাতকে শক্তিশালী করতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বোরহানউদ্দিন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফরুল্লাহ চৌধুরী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,টগবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার,টগবী ইউনিয়ন যুবলীগের সভাপতি উজ্জ্বল হাওলাদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি