• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বোরহানউদ্দিনে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো ভাইয়ের মৃত্যু

NEWS ROOM / ১৬১ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩




আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে সোহেব (৫) ও ওমর (৪) নামের দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের পক্ষিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন জুয়েল। তিনি বলেন, পক্ষিয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সোহেব পক্ষিয়া ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মনজুর রহমান ও ওমর একই এলাকার সবুজের ছেলে। তারা আপন চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় সোহেব ও ওমর। তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে সন্ধান পাননি। দুপুরে একটি পুকুরে দুজনকে ভাসতে দেখেন স্থানীয় লোকজন। উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি