• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে হুইল চেয়ার ও চেক বিতরণ। এক নজরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ১১৭ ভোলা -৩। চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা বৈকুণ্ঠ বাসী হন শ্রদ্ধেয় কাকা ভোলার ব্যবসায়ী সমাজের পরিচিত মুখ ও রেনুকা বস্ত্রালয়-এর স্বত্বাধিকারী প্রদীপ কুমার সাহা আজ বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। সবাই ওনার পরিবারের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন।

বোরহানউদ্দিনে কোভিড ১৯ প্রতিরোধে টাউনহল মিটিং অনুষ্ঠিত

NEWS ROOM / ১৪৫ বার ভিউ
আপডেট : বুধবার, ১০ আগস্ট, ২০২২

 

বোরহানউদ্দিন  প্রতিনিধিঃ

কোভিড-১৯ প্রতিরোধের ঝুঁকি যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে উদ্ধুদ্ধকরণ করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে টাউনহল মিটিং করেছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। বুধবার ১০ আগষ্ট সকাল সাড়ে ১০ টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলা নিবাহী কর্মকর্তার মিলনায়তনে ইউনিসেফএর সহযোগিতায় এ টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়।

দি হাঙ্গার প্রজেক্টের বোরহানউদ্দিন উপজেলা সমন্বয়কারী সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম আকাশের সঞ্চালনায় ভোলা জেলা সমন্বয়কারী মোঃ আশরাফউদ্দিন (মামুন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা( ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান সাদি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম,উপজেলা কৃষি কর্মকর্তা এইচ এম শামীম প্রমূখ।
এর আগে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কাঙ্খিত ফলাফল সম্পর্কে ধারণা প্রদান করেন দি হাঙ্গার প্রজেক্ট এর ইনফরমেশন সার্ভিস প্রোভাইডর এম শরীফ আহমেদ।
এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপার ভাইজার আয়েশা ছিদ্দিকা,পক্ষিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সরদার, হাসাননগর ইউনিয়ন চেয়ারম্যান আবেদ চৌধুরী, ইয়াছিন পাড়া ডিগ্রি কলেজর প্রভাষক মোঃ বেলায়েত হোসেন,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সোহেল হোসেন, কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম,কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান নাজমুন নাহার,হাজী আয়ুব আলী মাতাব্বরের সহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকগনসহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তব্যে বক্তারা বলেন,সরকার, এনজিও সংস্থা এবং বিভিন্ন সংগঠন বহুবার আহ্বান করার পরেও কুসংস্কারে ডুবে থাকা ব্যক্তিরা কোনো সাড়া দেয়নি, টিকাও গ্রহণ করে নি।তাদেরকে দ্রুত টিকার আওতায় আনা আমাদের দায়িত্ব।কারণ করোনা এখনো পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়নি।যেকোনো মুহুর্তে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই সব সময় আমাদেরকে সচেতন থাকা উচিত।

বক্তারা আরও বলেন, আমরা যেহেতু একেকজন একেক জায়গা প্রতিনিধিত্ব করছি, তাই এই সমাজের সবাইকে ভালো রাখার দায়িত্ব আমাদের নিতে হবে। কমিউনিটির সবাইকেও সচেতন রাখার জন্য প্রতিনিয়ত কাজ করতে হবে।আশা করি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। পাশাপাশি উপস্থিত সবাই দি হাঙ্গার প্রজেক্টকে প্রশংসা করেন এমন মহৎ কাজ করার জন্য। হাঙ্গার প্রজেক্টের নানা কার্যক্রমে পাশে থাকবেন বলে সবাই আশ্বস্তও করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি