• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বৈরি আবহাওয়ায় তুলাতলী মেঘনা পাড়ে শিক্ষার্থীদের আড্ডা নদীর পাড়ে ঘোরাঘুরি—নিরাপত্তা নিয়ে প্রশ্ন! মিয়ানমারে পাচারের আগেই ২৯৩ বস্তা সার জব্দ,আটক ৪ / চরফ্যাশনে ভোররাতের অভিযানে ট্রাক ও ফিশিং বোট জব্দ;নৌপথে পণ্য পাচার নিয়ে নতুন করে প্রশ্ন! ভোলায় ৮০০ গ্রাম ওজনের নবজাতক,নিবিড় পরিচর্যায় চিকিৎসকদের তৎপরতা! চোর ধরিয়ে দিলেই ২০ হাজার টাকা পুরস্কার—বোরহানউদ্দিনে ব্যতিক্রমী ঘোষণা। মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলন ও ইজারা বাতিলের দাবিতে ভোলায় মানববন্ধন। ভোলায় র‍্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক। জমি বিরোধের জেরে শিক্ষককে হামলা-হুমকির অভিযোগ,নিরাপত্তাহীনতায় রাশেদ মামলা, পাল্টা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ;নিরপেক্ষ তদন্ত দাবি ভুক্তভোগীর নবগঠিত ভোলা জেলা সিএনজি-হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত ভোলা জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি,আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি খরচে আইনগত সহায়তা পৌঁছে দিতে ভোলায় উঠান বৈঠক, জেলা লিগ্যাল এইড অফিসের জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার।

বোরহানউদ্দিনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর উত্তোলনের অভিযোগে সংবাদ সম্মেলন।

NEWS ROOM / ২৬৯ বার ভিউ
আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে সোনাবাজারে আদালতের ১৪৪ ও ১৪৫ ধারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোর পূর্বক ঘর উত্তোলনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী জেবল হক। একই এলাকার তাদের প্রতিপক্ষ আল আমিন মৃর্ধা ও জলিল এর বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগ করে বলেন, জে এল নং ৫০, মৌজা দেউলা শিবপুর এর মধ্যে এস.এ ৫৩৮ নং খতিয়ানের, ১৭৩০/ ১৭২৮ নং দাগের মধ্যে আমার প্রায় ১ শতাংশ জমিতে জোরপূর্বক ঘর উত্তোলন করছে আমার প্রতিপক্ষ আল আমিন মৃর্ধা ও জলিল গংরা। যাহার ভোলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের মামলার এমপি নং ৫৪৪/২২(বোর) এর ১৪৪ ও ১৪৫ ধারা নিষেধাজ্ঞা রয়েছে। বোরহানউদ্দিন থানার এএসআই মাহাফুজ আলম উক্ত নিষেধাজ্ঞার নোটিশ ইস্যুকরেন। নিষেধাজ্ঞা উপেক্ষা করে আইনের তোয়াক্কা না করে কিছু সন্ত্রাসী ভাড়া করে এনে আমার জমিতে জোরপূর্বক ঘর উত্তোলন করছে তারা। বোরহানউদ্দিন থানা পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ যায়। তার পরেও কাজ চলমান রেখেছে তারা। অন্যদিকে আল আমিন এর কাছে জানতে চাইলে তিনি কৌশল এরিয়ে যান। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, অভিযোগ পেয়েছি । দুই পক্ষের কাগজপত্র দেখেছি। তবে জেলা পরিষদের জমি সেটা জেলা পরিষদের বিষয়।
বোরহানউদ্দিন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহি অফিসার মুন্নি ইসলাম জানান, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর উত্তোলন করার অভিযোগ পেয়েছি। সেখানে তদন্ত করার জন্য সার্ভেয়ারকে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্যঃ একই এলাকায় জমি নিয়ে বিরোধের জের আকবর ভিটা নামক স্থানে কয়েক মাস আগে মহিন নামক এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি