মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করার দায়ে ৩টি হোটেল ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান-উজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করায় ৩ টি রেস্তোরাঁকে ভোক্তা অধিকার আইনে অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে আল মদিনা হোটেলের মালিক কে ৫ হাজার টাকা,আলিফ হোটেলের মালিককে ১ হাজার টাকা ও জনতা হোটেলের মালিককে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিরাপদ কর্মকর্তা সাগর মল্লিক,বোরহানউদ্দিন থানা পুলিশের বিভিন্ন টিম,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।