• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবস:মনপুরার বসির আহাম্মেদ যেভাবে হলেন পুরো উপজেলার ‘বসির মাস্টার’ ছয় বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না,ভোলায় যাবজ্জীবন সাজা/প্রাপ্ত আসামি গ্রেফতার। ভোলায় ৪০ পিস ইয়াবাসহ দুইজন আটক,পৃথক দুটি মামলা শেষ রজনীতে মহামায়ার বিদায়ী বার্তা—‘আবার ফিরবো,সমাজের বিভাজনকে চ্যালেঞ্জ করবো’ ভেলুমিয়ার বাঁধের পাড়ে ভোলায় চালু হচ্ছে কায়াকিং পয়েন্ট ভোলায় অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেপ্তার, সতর্ক করল পুলিশ ভোলায় বৃদ্ধ বাবাকে গলায় চাপ দিয়ে হত্যা’চেষ্টার অভিযোগ, ছেলে গ্রেপ্তার বোরহানউদ্দিনে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বোরহানউদ্দিনে ইয়াবাসহ গ্রেফতার এক,২০ পিস ইয়াবা,নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার দৌলতখানের চাঞ্চল্যকর হ’ত্যা মামলায় গ্রেফতার ২

বরিশাল বিভাগের প্রাথমিক স্কুলের শ্রেষ্ঠ সভাপতি কামাল হোসেন।

NEWS ROOM / ২৫৬ বার ভিউ
আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২




স্টাফ রিপোর্টার ভোলা প্রকাশঃ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ পেয়েছেন ভোলার সন্তান কামাল হোসেন। তিনি বাংলাবাজার ফাতেমা খানম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং দক্ষিণ দিঘলদী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। গত ২৫ অক্টোবর এ পদকে তিনি ভূষিত হন।
এর আগে তিনি ভোলা জেলায় তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি বিগত ২০১৭ইং সালের প্রথম দিকে এই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব নিয়ে বিদ্যালয় এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক অবদান রেখে চলছেন। তিনি মাদক থেকে ছাত্র-ছাত্রীদের দূরে রাখার জন্য ভোলার বিভিন্ন স্কুলে খেলা-ধুলার সামগ্রী বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এছাড়াও তিনি করোনাকালিন সময়ে তিনি শিক্ষাক, শিক্ষার্থীদের খোজ-খবর নিয়েছেন।
এদিকে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত বাংলাবাজার ফাতেমা খানম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও ব্যাবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ। তিনি দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের সাহজল হক মিয়া ও রহিমা বেগমের সন্তান। তিনি কামিল (এমএ) ডিগ্রী অর্জন করেন। রাজনৈতিক জীবনে তিনি দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিলেন। বর্তমানে দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
উল্লেখ্য, ইতোপূর্বে কামাল হোসেন ২০১৭ এবং ২০১৯ ইং সালে পর পর দুইবার বরিশাল বিভাগে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি