• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: ১০ জুলাই ২৮তম মৃত্যুবার্ষিকী আন্তর্জাতিক ফুটবল থেকে নেইমারের অবসর ব্রাজিলের ফুটবলে এক যুগের অ.ব.সান। ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নি.হত বোরহানউদ্দিনে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত গুরুতর অসুস্থ অবস্থায় বরিশাল হাসপাতালে সাংবাদিক হাসনাইন সুস্থতার জন্য সবার আর্শীবাদ ও দোয়া কামনা। মিয়ানমারে পাচারকালে মনপুরায় বিপুল পরিমাণ সার ও সিমেন্ট জব্দ ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে ছোট-বড় যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করেছেন। ভোলা সদর উপজেলায় নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন সজল কুমার দাস। রোগীদের আস্থার প্রতীক মনপুরার কৃতি সন্তান ডা. জাবেদ: মানবিক সেবায় প্রশংসিত। লালমোহনে কৃষ্ণ কালী মন্দিরে দিনে দুপুরে দু-র্ধ-র্ষ চুরি

প্রিয় বন্ধুদের ভালোবাসায় অমলিন বিনয় ভুষণ হাওলাদার: ১০ জুলাই ২৮তম মৃত্যুবার্ষিকী

NEWS ROOM / ২৪ বার ভিউ
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

ভোলা প্রকাশ নিউজ ডেক্সঃ

আগামী ১০ জুলাই অকালপ্রয়াত বিনয় ভুষণ হাওলাদারের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হবে। ১৯৯৮ সালের ১০ জুলাই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র বিনয় ভুষণ হাওলাদার। দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গেলেও তাঁর স্মৃতি আজও অমলিন হয়ে আছে বন্ধুদের হৃদয়ে।

প্রতি বছরের মতো এবারও মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনয়ের প্রিয় বন্ধুরা নানা কর্মসূচির আয়োজন করেছেন। ব্যক্তিগত ও পেশাগত ব্যস্ততার মাঝেও তাঁরা ছুটে যাবেন ভোলার উত্তর দিঘলদী, ভেড়ির হাট এলাকার শরৎ চন্দ্র হাওলাদার বাড়িতে অবস্থিত তাঁর সমাধিতে। সেখানে পুষ্পস্তবক অর্পণ, প্রার্থনা ও স্মৃতিচারণের মাধ্যমে প্রিয় বন্ধুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।

জুলাই মাস এলেই ভোলার অলিগলিতে চোখে পড়ে একটি ব্যতিক্রমী দৃশ্য—বিনয় ভুষণ হাওলাদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকাশিত পোস্টার। পোস্টারের নিচে লেখা থাকে, “সৌজন্যে: প্রিয় বন্ধুরা, ভোলা।” স্বার্থপরতার এই সময়ে এমন নিঃস্বার্থ বন্ধুত্ব সত্যিই বিরল এবং নতুন প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত।

বন্ধুরা সকলের কাছে বিনয় ভুষণ হাওলাদারের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা চেয়েছেন। তাঁদের বিশ্বাস, প্রকৃত বন্ধুত্ব কখনো সময়ের কাছে হার মানে না; ভালোবাসা, স্মৃতি ও শ্রদ্ধায় একজন মানুষ যুগের পর যুগ বেঁচে থাকেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজক বন্ধুদের পক্ষ থেকে জানানো হয়েছে, “বিনয় আমাদের হৃদয়ে আজও জীবন্ত। আমরা চাই, আগামী প্রজন্ম এই বন্ধুত্বের বন্ধন দেখে শিখুক—প্রকৃত বন্ধু কাকে বলে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি