• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে জরিমানা ভোলার গাছ কাটতে এসে স্কুলছাত্রীকে ধ/র্ষণ থানায় মামলা প্রক্রিয়াধীন! সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার ‎ভোলার পোলা বলে সেতুর দাবিতে তৌসিফের সরবতা বোরহানউদ্দিনে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের নির্দেশে আগামীকাল থেকে ভোলা সদরের চরফ্যাশন বাস স্ট্যান্ড সংলগ্ন সিএনজির টোল আদায় বন্ধ থাকবে। বোরহানউদ্দিনে জমি বিরোধে প্রতিপক্ষের ওপর হামলা: নারীসহ আহত ৩ ভোলা জেলার তাবলীগ জামাত মাওলানা ইলিয়াস,বরিশাল সাকুরা বাসে অগ্নি দগ্ধ হয়ে হসপিটালে চিকিৎসা অবস্থায় আছেন, সকলের কাছে দোয়ার আবেদন চেয়েছেন তাঁর পরিবার। ভোলা শহরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট!! ভোলার পৌর কিচেন মার্কেটে উল্লেখিত ধার্য করা খাজনা থাকাকালীন নতুন করে মুরগির পিচ প্রতি ১০ টাকা অতিরিক্ত খাজনা দাবি করায় বিক্রয় বন্ধ রেখেছে মুরগি ব্যবসায়ীরা। ভোলায় মাদ্রাসা থেকে নিখোঁজ সোহান খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে আনন্দ রেলি করেছে ভোলা সদর উপজেলার ৬৯২ টি ভূমিহীন গৃহহীন পরিবার।

NEWS ROOM / ১৫০ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে আনন্দ রেলি করেছে ভোলা সদর উপজেলার ৬৯২ টি গৃহহীন পরিবার ।।

অনন্ত হাসান মাসুদ

ভোলায় ৭ উপজেলার মধ্যে সদর উপজেলায় প্রধানমন্ত্রীর দেওয়া জমিসহ স্বপ্নের ঘর উপহার হিসাবে পেল ভোলার গৃহহীন ৬৯২ টি পরিবার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উপহার ২ শতাংশ জমি সহ পাকা ঘর পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ রেলি করেছে ঘর পাওয়া গৃহহীন পরিবার গুলো, এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: ইউনুস মিয়া, রেডক্রিসেন্ট এর সেক্রেটারি আজিজুল ইসলাম, সহকারী ভুমি কমিশনার আলী সুজা সহ সাংবাদিক ও সুশীল সমাজ এর ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

ঘর পাওয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্ম বিষয়ের সহায়ক শিক্ষক (গেষ্ট টিচার, বেতন ৫ হাজার টাকা) প্রভাত চন্দ্র মজুমদার ঘর পেয়ে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে কান্নায় ভেঙে পড়েন। বুধবার ভোলা প্রকাশ কে তিনি তার সম্পদশালী থেকে নিঃস্ব হয়ে যাওয়ার ঘটনা তুলে ধরেন। বাড়ি ছিল তজুমদ্দিন উপজেলার সোনাপুর গ্রামে। ৪০ বছর আগে মেঘনার ভাঙনে ঘরবাড়িসহ ২০ একর জমি হারিয়ে নিঃস্ব হন। ৬টি সন্তান ও স্ত্রীকে নিয়ে জেলা শহরে ভাড়া ঘরে থেকে জীবন সংগ্রামে প্রতিনিয়ত যুদ্ধ করা এই মানুষটি ভাবতে পারেননি আবার তার একটি পাকা ঘর ও জমি হবে। স্কুল থেকে যৎসামান্য যে টাকা পান, তা দিয়ে ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল পরিশোধ করতেই হিমশিম খাওয়া এই মানুষটি ২ শতাংশ জমিসহ পাকা একটি ঘর পেলেন। খুশির প্রকাশ তার অশ্রুধারায় পরিণত হয়। বলেন, এটি তার স্বপ্নের ঘর। এমন স্বপ্নের ঘর পেয়ে নতুন করে জীবন এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত হলো ঘর ও জমি পাওয়া অতিদরিদ্র পরিবারগুলোর।

জেলার ৭ উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে এমন ঘর দেওয়া হয়েছে ৪ হাজার ১৪৯ পরিবারকে। ভোলা জেলা সদরে পেয়েছে ৬৯২ পরিবার। এর মধ্যে রয়েছে পূর্ব ইলিশায় ৫৮টি, পশ্চিম ইলিশায় ৫৫টি, ভেদুরিয়া ইউনিয়নে ১১০টি, রাজাপুর ইউনিয়নে ২০টি, কাচিয়া ইউনিয়নে ৫০টি, ধনিয়া ইউনিয়নে ১৪১টি, ভেলুমিয়া ইউনিয়নে ৪৯টি, চরসামাইয়া ইউনিয়নে ২৬টি, দক্ষিণ দিঘলদী ইউনিয়নে ৩০টি জমিসহ পাকা ঘর নির্মাণ করা হয়।

এসব ঘরে এখন দরিদ্র পরিবারগুলো বসবাস করে। স্বপ্ন দেখে শিশুসন্তানদের মানুষের মতো মানুষ করার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি