• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম
এক নজরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্পিকার মেজর – অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ১১৭ ভোলা -৩। চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার স্বাস্থ্য সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আহবান প্রতিমন্ত্রীর বোরহানউদ্দিনে ভূমিদস্যদের অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন বোরহানউদ্দিনে তেতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন করায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করে ছেড়ে দিল ড্রেজার। ছাড়া পেয়েই ফের বালু উত্তোলন শুরু বোরহানউদ্দিনে প্রতিবেশীকে ফাসাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি মেহেন্দিগঞ্জে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রতিমন্ত্রী,জননন্দিত নেতা রাজিব আহসান এমপি। ভোলায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী হিন্দু নারীর পরিবারের পাশে ঢাকার সংগঠনগুলোর সহায়তা বৈকুণ্ঠ বাসী হন শ্রদ্ধেয় কাকা ভোলার ব্যবসায়ী সমাজের পরিচিত মুখ ও রেনুকা বস্ত্রালয়-এর স্বত্বাধিকারী প্রদীপ কুমার সাহা আজ বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। সবাই ওনার পরিবারের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। “আগামীর রাজনীতি ও করণীয়” রাজিব আহসান এমপি।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি : তোফায়েল আহমেদ।।

NEWS ROOM / ১৩৫ বার ভিউ
আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার।। ভোলা প্রকাশ।।

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টমন্ডলীর সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আ’লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

সাবেক মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর এদেশের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে আগামী দিনেও শেখ হাসিনা সরকারের প্রতি সমর্থনে তৃণমুলকে এক সাথে থেকে কাজ করার আহ্বান জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, আজ গ্রামের প্রতিটি রাস্তা-ঘাট পাকা, কাঁচা রাস্তা নাই বললেই চলে। যদি বাকি থাকে আপনারা লিস্ট তৈরী করে দিবেন, কোন রাস্তাই বাদ থাকবে না। সব রাস্তা পাকা করে দিবো। তিনি বলেন, বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিলো। একটি ছিলো বাংলাদেশকে স্বাধীন করা। সেটা তিনি করেছেন। আর অপরটি ছিলো খুধা-দারিদ্রমুক্ত দেশ গঠন করা। যা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশে পরিগনিত হবে।

 

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের গ্রামগুলো আজ শহরে পরিণত হয়েছে। প্রতিটি বাড়িতেই আজ বিদ্যুতের আলো জ্বলছে। আমরা টিউবওয়েল পৌছে দিয়েছি মানুষের ঘরে ঘরে। তারা আজ বিশুদ্ধ পানি পান করছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার পদ্মাসেতু তৈরি করেছে। কর্ণফুলী টানেলের কাজও দ্রুত এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি। আরও অনেক দূর এগিয়ে যাবো। আওয়ামী লীগ সরকারের এসব উন্নয়ন বিএনপি দেখে না। আমি ভোলাকে নদী ভাঙ্গার হাত থেকে রক্ষা করেছি। আজ ভোলার মানুষ অনেক শান্তিতে আছে। আপনাদের দেখে আমার খুব ভালো লাগে, আপনারা আমার জন্য দোয়া করবেন।

 

বাপ্তা ইউনিয়ন আ’লীগের সভাপতি আজাহার উদ্দিন কালুর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন টুলু, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজুরুল ইসলাম গোলদার প্রমুখ।

 

এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, ভোলা পৌর সভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন ও আসাদুজ্জান জুম্মান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু ছায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল আলম, সাবেক জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিনসহ ইউনিয়ন আ’লীগের সভাপতি সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও নিউজ

ক্যাটাগরি